বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১০:০৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
Headline
Wellcome to our website...
হোমনায় চলন্ত সিএনজির ধাক্কায় প্রাণ গেল শিশুর
/ ১৯৬ দেখেছেন
সর্বশেষ : সোমবার, ৯ জুন, ২০২৫, ২:৫৮ পূর্বাহ্ন

হোমনায় চলন্ত সিএনজির ধাক্কায় প্রাণ গেল শিশুর

হোমনা (কুমিল্লা) প্রতিনিধি:
তানভীর ইসলাম আলিফ

কুমিল্লার হোমনায় চলন্ত সিএনজির ধাক্কায় মো. রিফাত (১০) নামে এক শিশু নিহত হয়েছে। আজ রবিবার ৮ই জুন বেলা দুইটার দিকে উপজেলার দুলালপুর টু রামকৃষ্ণপুর সড়কের দৌলতপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত শিশুটি দৌলতপুর গ্রামের মো. লিটন মিয়ার ছেলে।

খোঁজ নিয়ে জানা যায়, নিহত রিফাত দুপুরে নিজ বাড়ি থেকে বাইসাইকেল চালিয়ে দুলালপুর বাজারের দিকে যাচ্ছিল’ এ সময় রামকৃষ্ণপুর থেকে দুলালপুরের দিকে আসা একটি সিএনজি তাকে পিছন থেকে ধাক্কা দেয়। এতে সে সাইকেল থেকে ছিটকে রাস্তায় পড়ে যায়। উপর দিক থেকে আসা মোটরসাইকেল তার উপর উঠিয়ে দেয় এতে তার মাথা গুরুতর জখম হয় ও মাথা থেকে মগজ বিচ্ছিন্ন হয়ে রাস্তায় পড়ে থাকে।

এ দিকে ঘাতক সিএনজি চালক দ্রুতগতিতে গাড়ি চালিয়ে পালিয়ে যায় বলে জানা যায়। এদিকে স্থানীয়রা শিশুটিকে উদ্ধার করে হোমনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক আশংকাজনক অবস্থায় তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করে। ঢাকা মেডিকেল কলেজে হাসপাতালে নেওয়ার পথে শিশুটির মৃত্যু হয়।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির অনন্য সংবাদ গুলো...
Our Like Page