বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১১:৩২ পূর্বাহ্ন
Headline
Wellcome to our website...
৪নং কাদরা ইউনিয়ন বিএনপির যৌথ মতবিনিময় সভা অনুষ্ঠিত
/ ২৩৯ Time View
Update : শনিবার, ২ নভেম্বর, ২০২৪, ৮:২৪ পূর্বাহ্ন

৪নং কাদরা ইউনিয়ন বিএনপির যৌথ মতবিনিময় সভা অনুষ্ঠিত

মোঃ সামছু উদ্দিন লিটন, নোয়াখালী প্রতিনিধি

নোয়াখালী জেলার সেনবাগ উপজেলার ৪নং কাদরা ইউনিয়ন বিএনপির অধীনস্হ ৪নং কাদরা, মগুয়া, ওয়ার্ড বিএনপি, যুবদল,ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের যৌথ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয় মগুয়া বাজারে শুক্রবার (১লা নভেম্বর) সন্ধ্যায়।

 

ওয়ার্ড বিএনপির সভাপতি মফিজুর রহমান এর সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে সঞ্চালনা করেন, ইউনিয়ন যুবদলের সভাপতি রাজু আহমেদ বিপ্লব।

উক্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন। বিশেষ অতিথি উপস্থিত ছিলেন, সেনবাগ উপজেলা বিএনপি’র সিনিয়র যুগ্ম আহবায়ক ও সাবেক ইউপি চেয়ারম্যান আমিন উল্যাহ বিএসসি, পৌর বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক ফারুক বাবুল।

এসময় আরো উপস্থিত ছিলেন,কাদরা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আবুল বাশার লিটন, বিএনপির নেতা মোঃ খুরশীদ আলম, কাদরা ইউনিয়ন বিএনপির প্রবীণ নেতা আলী আক্কাস মেম্বার, বিএনপির নেতা আবদুল মান্নান, সেনবাগ সরকারি কলেজের সাবেক জিএস মোঃ শহীদ উল্যাহ শহীদ, সেনবাগ সরকারি কলেজের সাবেক জিএস আলহাজ্ব আ জ ম বশির উল্লাহ চৌধুরী রিপন, ছাত্রদলের সাবেক সভাপতি ইয়াসিন আলী বাবর, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক কামরুল হাসান তুহিন, জেলা যুবদলের সদস্য এমাম হোসেন,সাবেক ছাত্র নেতা আতাউর রহমান কিরণ প্রমুখ।

আরো উপস্থিত ছিলেন, ৪নং কাদরা ইউনিয়ন বিএনপির অধীনস্হ ৪নং কাদরা, মগুয়া, ওয়ার্ড বিএনপির যুবদল,ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের নেতা-কর্মীগণ সহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত সাংবাদিকগণ।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page