সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ০৭:০১ পূর্বাহ্ন
শিরোনামঃ
Headline
Wellcome to our website...
কুমিল্লায় বিজিবির অভিযানে ৩৩ লাখ টাকার ভারতীয় বাজি উদ্ধার
/ ২২৭ দেখেছেন
সর্বশেষ : শুক্রবার, ২১ মার্চ, ২০২৫, ১২:২৪ অপরাহ্ন

কুমিল্লায় বিজিবির অভিযানে ৩৩ লাখ টাকার ভারতীয় বাজি উদ্ধার

 

 

এ.কে পলাশ কুমিল্লা প্রতিনিধি।।

কুমিল্লার সদর কটকবাজার সীমান্ত এলাকায় অভিযান কুমিল্লা ব্যাটালিয়ন (১০ বিজিবি) কর্তৃক সর্বমোট ৩৩ লাখ ৪ হাজার টাকার অবৈধ ভারতীয় বিভিন্ন প্রকার বাজি উদ্ধার করেছেন।

শুক্রবার (২১ মার্চ) দুপুরে বিষয়টি সাংবাদিকদের নিশ্চিত করেছেন কুমিল্লা ব্যাটালিয়ন (১০ বিজিবি) অধিনায়ক লে. কর্নেল মীর আলী এজাজ, পিএসসি।

বিজিবি সুত্রে জানা যায়, কুমিল্লা বিজিবি চোরাচালান প্রতিরোধ ও আন্তঃসীমান্ত অপরাধ দমনে নিয়মিত অভিযানের ধারাবাহিকতায় শুক্রবার ভোরে কুমিল্লা ব্যাটালিয়ন (১০ বিজিবি) বিবির বাজার বিওপি কটকবাজার সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে। অভিযানে বিজিবি টহলদল শ্রীপুর হতে মালিক বিহীন অবস্থায় অবৈধ ভারতীয় বিভিন্ন প্রকার ১ লাখ ৬৫ হাজার ২ শত পিছ বাজি আটক করে। জব্দকৃত মালামাল বিধি মোতাবেক কাস্টমস এর নিকট জমা করা হবে।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির অনন্য সংবাদ গুলো...
Our Like Page