শুক্রবার, ০১ মে ২০২৬, ০৬:৩১ পূর্বাহ্ন
Headline
কুমিল্লা ও ফরিদপুর বিভাগ করার পূর্ব সিদ্ধান্ত বাস্তবায়নের ঘোষণা দিলেন- মির্জা ফখরুল। কুমিল্লায় বিদেশ পাঠানোর নামে সাংবাদিকের কাছ থেকে ১৪ লাখ টাকা আত্মসাত, ৬ জনের বিরুদ্ধে মামলা কুমিল্লায় গ্রেপ্তারি পরোয়ানা জারির পরও পলাতক আসামিরা বেপরোয়া, নিরাপত্তাহীনতায় ভুগছেন মানবাধিকার কর্মী শুভ্র। পঞ্চগড়ে প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি নাসের বাবুল ও মোকবুলার রহমান সাধারণ সস্পাদক নির্বাচিত কুষ্টিয়ায় চালের দামের ওপর বাড়তি পরিবহন ভাড়ার প্রভাব। সংঘবদ্ধ ধ’র্ষ’ণ: শিশুসহ নারীকে বিলের ধারে নিয়ে পাশবিকতা ধামাচাপার চেষ্টার অভিযোগ কর্মমূখী শিক্ষা ব্যবস্থা ও বাধ্যতামূলক সামরিক প্রশিক্ষণের দাবি
Headline
Wellcome to our website...
কুমিল্লা ব্রাহ্মণপাড়া থানা পুলিশের অভিযানে ৩ কেজি গাঁজাসহ নারী মাদক ব্যবসায়ী আটক
/ ২৪৯ Time View
Update : শনিবার, ২২ মার্চ, ২০২৫, ৭:২৫ অপরাহ্ন

এ.কে পলাশ কুমিল্লা প্রতিনিধি।।
কুমিল্লা ব্রাহ্মণপাড়া সদরে থানা পুলিশের অভিযানে বডিফিটিং অবস্থায় গাঁজা পাচারকালে ৩ কেজি গাঁজাসহ এক নারী মাদক ব্যবসায়ী গ্রেপ্তার করেছে।
শুক্রবার (২১ মার্চ) বিকেলে উপজেলার সদর ইউনিয়নের দীর্ঘভূমি স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে তাকে আটক করে পুলিশ।
আটককৃত আসামি জোনাকি আক্তার (১৯) উপজেলার দক্ষিণ চান্দলা গ্রামের মোহাম্মদ আলীর মেয়ে।

থানা পুলিশ সূত্রে জানা যায়, ব্রাহ্মণপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. দেলোয়ার হোসেনের দিক নির্দেশনায় থানার উপ-পরিদর্শক (এস.আই) অমর্ত্য মজুমদার সঙ্গীয় ফোর্সসহ শুক্রবার বিকেলে উপজেলার সদর ইউনিয়নের দীর্ঘভূমি স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে টহল দিচ্ছিলেন। এসময় বোরকা পরিহিত এক মহিলার সন্দেহজনক আচরণ পুলিশের নজরে আসে।
পুলিশের উপস্থিতি টের পেয়ে ওই মহিলা দৌড়ে পালানোর চেষ্টা করলে তাকে আটক করা হয়। পরে মহিলা পুলিশের মাধ্যমে তার দেহ তল্লাশি চালিয়ে বডিফিটিং অবস্থায় ৩ কেজি গাঁজাসহ তাকে আটক করে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে কুমিল্লা ব্রাক্ষনপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেলোয়ার হোসেন জানান, আটককৃত আসামির বিরুদ্ধে থানায় মাদক আইনে মামলা দায়ের শেষে শনিবার দুপুরে কুমিল্লা আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে বলে তিনি জানান।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page