বুধবার, ১০ জুন ২০২৬, ০৩:৫৭ পূর্বাহ্ন
Headline
কুমিল্লা ব্রাহ্মণপাড়ায় শিশু ধর্ষণের চেষ্টা ধামাচাপা দিতে ‘৫ লাখ টাকা’র প্রহসনের সালিশ এলাকার যুব সমাজ মুখ খুললেই যুবসমাজকে মামলার হুমকি দেয় মেম্বার-সর্দার রা ! ৩ বছর ধরে বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা আনয়ারা বেগম অনুপস্থিত। ব্রাহ্মণপাড়ায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জমি দখল করে বাড়ি নির্মাণের অভিযোগ সাংবাদিক নার্গিস জুঁইকে আদালত চত্বরে মারধরের ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ ঢালুয়া দারুসুন্নাত দাখিল মাদ্রাসায় ল্যাপটপ ও ফটোকপি সুবিধা সম্বলিত প্রিন্টার উপহার লায়ন সৈয়দ হারুন এমজেএফ ভুয়া অনলাইন পোর্টালের নামে প্রতারণা, সাধারণ মানুষের কাছ থেকে হাতিয়ে নেওয়া হচ্ছে হাজার,হাজার টাকা পবিত্র ঈদুল আযহা উপলক্ষে শুভেচ্ছা জানিয়েছেন সাংবাদিক নেতা আহমেদ আবু জাফর “ত্রিশালের নজরুল মঞ্চে প্রভাষক লিটনের অনবদ্য অভিনয়- “নজরুল জয়ন্তীর বর্ণাঢ্য আয়োজনে মুগ্ধ দর্শক” শরীয়তপুর জেলাবাসীর উদ্দেশে পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা জানালেন সাবেক ছাত্রদল নেতা মাহমুদ খোকন। বিএনপি নেতা মাসুদ রানার নবীনগর পৌরসভার ‘মেয়র’ পদে নির্বাচন করার ঘোষণা!
Headline
Wellcome to our website...
কুমিল্লার দেবিদ্বারে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে স্কুলছাত্রীর আত্মহত্যা
/ ৪৫৭ Time View
Update : শনিবার, ২৯ মার্চ, ২০২৫, ৭:৪৪ পূর্বাহ্ন

এ.কে পলাশ কুমিল্লা প্রতিনিধি।।

কুমিল্লার দেবিদ্বারের ছগুরা এলাকায় বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে গিয়ে এক স্কুল ছাত্রী আত্মহত্যা করেছে।

বৃহস্পতিবার (২৮ মার্চ) দেবিদ্ধার উপজেলার জাফরগঞ্জ ইউনিয়নের ছগুরা গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত জান্নাতুল মীম (১৪) জেলার দেবিদ্ধার উপজেলার জাফরগঞ্জ ইউপির গঙ্গানগর এলাকার সবুজ মিয়ার বড় মেয়ে। সে জাফরগঞ্জ মাজেদা আহসান মুন্সী বালিকা উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্রী ছিল।

প্রেমিক শাহেদ (১৬) একই ইউনিয়নের ছগুরা গ্রামের সেলিম মিয়ার ছেলে।

পুলিশ ও স্থানীয় সুত্রে জানা যায়, বৃহস্পতিবার সকালে মীম নানার বাড়ি যাবার কথা বলে প্রেমিক শাহেদের বাড়িতে যায়। সেখানে গিয়ে সে শাহেদকে বিয়ের জন্য চাপ দেয়। শাহেদ এতে রাজি না হওয়ায় মীম আত্মহত্যার হুমকি দেয়। শাহেদ রাজি না হওয়ায় মীম তার সাথে থাকা ঘুমের ৩০টি ঔষধ সেবন করে। অসুস্থ হয়ে পড়লে শাহেদ তার বন্ধুদের সহযোগিতায় কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার বিকেলে মারা যায়।

মীমের বাবা সবুজ মিয়া জানান, নানার বাড়ি বেড়াতে যাওয়ার কথা বলে বের হয় আমার মেয়ে। দুপুরে শাহেদের নেতৃত্বে মিমকে তুলে নিয়ে ধর্ষণের পর হত্যা করে। পরে মুখে বিষ ঢেলে আত্মহত্যা করেছে বলে প্রচার চালিয়ে দেয়। আমি আমার মেয়ে হত্যার বিচার চাই।

এ বিষয়ে কুমিল্লা দেবিদ্বার থানার অফিসার ইনচার্জ (ওসি) শামসুদ্দিন মোহাম্মদ ইলিয়াছ জানান, মেয়েটি তার প্রেমিকের বাড়িতে যেয়ে বিয়ের জন্য চাপ দিচ্ছিল, প্রেমিক রাজি না হওয়ায় সে আত্মহত্যা করে। বয়সে দুইজনই কিশোর-কিশোরী। এ বিষয় একটি অপমৃত্যুর মামলা দেওয়া হয়েছে। ময়নাতদন্ত শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করেছি।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page