বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ০৩:৫৪ পূর্বাহ্ন
Headline
নিধুরাম ভুঁইয়া বাড়িতে সার্বজনীন বাসন্তী পুজো ও বসন্ত উৎসব ২০২৬ নানা আয়োজনে অনুষ্ঠিত হচ্ছে। মহান স্বাধীনতা দিবস উপলক্ষে সাংবাদিক শ্রী মিশুক চন্দ্র ভূঁইয়ার পক্ষ থেকে সকল শহীদদের প্রতি গভীর শ্রদ্ধাঞ্জলি। সাতকানিয়ায় এক বাড়ির ৪ বসতঘরে ডাকাতি নগদ টাকা ও স্বর্ণালংকারসহ ১৮ লাখ টাকার মালামাল লুট কুমিল্লার বুড়িচং উপজেলায় ৯ জন মাদকসেবীকে গ্রেফতার করেছে পুলিশ। “জুলাই যোদ্ধাদের দায়মুক্তির অধ্যাদেশ আসছে-স্বরাষ্ট্রমন্ত্রী মোঃ রেজাউল করিম নিজস্ব প্রতিবেদকঃ কুমিল্লার আলেখারচরে এক বৃদ্ধকে বাঁচাতে গিয়ে খাদের কিনারায় চলে যায় বাস,অল্পের জন্য রক্ষা পেল বাসযাত্রীরা। দুই সন্তানের জননীকে বিয়ে করতে না পেরে কুষ্টিয়ায় বি/..ষপানে প্রাণ হা/..রালেন নোয়াখালীর যুবক” নরসিংদীতে জনস্বার্থে মোবাইল কোর্ট জেল, জরিমানা ও অর্থদন্ড “একটি মোবাইল ফোন বনাম একটি প্রাণ” নরসিংদী জেলা প্রশাসন, র‍্যাব ও পুলিশের যৌথ মোবাইল কোর্ট অভিযান
Headline
Wellcome to our website...
ভোলায় মেম্বার প্রার্থীর সমর্থকদের সংঘর্ষ, গুলিতে নিহত ১
/ ৯৭২ Time View
Update : সোমবার, ২১ জুন, ২০২১, ৩:১২ অপরাহ্ন

ভোলার চরফ্যাশনে দুই মেম্বার প্রার্থীর সমর্থকদের সংঘর্ষে মনির (২৩) নামে এক যুবক নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছে শিশুসহ আরও ১৫ জন। সোমবার (২১ জুন) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার হাজারীগঞ্জ ইউনিয়ন পরিষদের ৫ নং ওয়ার্ডের চর ফকিরা কোয়াইড প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত মনির ওই এলাকার বশির উল্লাহর ছেলে। আহতরা হলেন- তাসলিমা (২২), রিতা (৪) ফিরোজ, মন্জু, সোহাগ, শাহাবুদ্দিন, বেল্লালসহ ১৫ জন।

চরফ্যাশন উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. শোভন বাশাক একজনের মৃত্যুর বিষয় সাংবাদিকদের নিশ্চিত করেছেন।

শশীভূষণ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম জানান, ৫ নং ওয়ার্ডে দুই মেম্বার প্রার্থীর সমর্থকদের সংঘর্ষ হয়। পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

ভোলার পুলিশ সুপার সরকার মো. কায়সার জানান, দুই মেম্বার প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে গুলিবিদ্ধ হয়ে একজন নিহত হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ১২ রাউন্ড ফাঁকা গুলি চালিয়েছে। তবে পুলিশের গুলিতে কেউ মারা যায়নি।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page