বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ১০:৪৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
Headline
Wellcome to our website...
কোটালীপাড়ায় ভয়াবহ অগ্নিকাণ্ড: পুড়ে ছাই ৮৫ ছাত্রীর স্বপ্নের মাদ্রাসা
/ ৩১৫ দেখেছেন
সর্বশেষ : বৃহস্পতিবার, ৫ মার্চ, ২০২৬, ৫:৩৭ অপরাহ্ন

কোটালীপাড়ায় ভয়াবহ অগ্নিকাণ্ড: পুড়ে ছাই ৮৫ ছাত্রীর স্বপ্নের মাদ্রাসা

সাজিম মোল্যা গোপালগঞ্জ জেলা প্রতিনিধি:

গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় গভীর রাতের ভয়াবহ অগ্নিকাণ্ডে একটি মহিলা মাদ্রাসা সম্পূর্ণ ভস্মীভূত হয়েছে। গত সোমবার দিবাগত রাত ২টার দিকে উপজেলার আমতলী ইউনিয়নের উনশিয়া তালিমুল কোরআন নূরানি মহিলা মাদ্রাসায় এই দুর্ঘটনা ঘটে।
মাদ্রাসা কর্তৃপক্ষ সূত্রে জানা গেছে, প্রতিদিনের মতো ৮৫ জন ছাত্রী নামাজ ও পাঠদান শেষে বাড়িতে ফিরে গিয়েছিল। রাত ২টার দিকে হঠাৎ মাদ্রাসার ঘরটিতে আগুন দাউ দাউ করে জ্বলতে দেখে স্থানীয়রা চিৎকার শুরু করেন। খবর পেয়ে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছানোর আগেই আগুনের লেলিহান শিখায় মাদ্রাসার আসবাবপত্র, কিতাব ও নথিপত্রসহ সবকিছু পুড়ে ছাই হয়ে যায়। এতে প্রায় ৭ লক্ষ টাকার আর্থিক ক্ষতি হয়েছে বলে দাবি করা হয়েছে।
মাদ্রাসার মোহতামিম মাওলানা আরসাদুল ইসলাম অত্যন্ত ভারাক্রান্ত কণ্ঠে বলেন, “আমাদের এই এতিম ও সাধারণ পরিবারের মেয়েগুলোর পড়াশোনার একমাত্র আশ্রয়স্থলটি হারিয়ে গেল। বর্তমানে নতুন করে ঘর তোলার মতো সামর্থ্য আমাদের নেই। দ্রুত ঘর নির্মাণ করতে না পারলে ৮৫ জন ছাত্রীর শিক্ষাজীবন অনিশ্চয়তার মুখে পড়বে।”
অসহায় ছাত্রীদের পড়াশোনা পুনরায় চালু করতে মাদ্রাসা কর্তৃপক্ষ এবং স্থানীয় এলাকাবাসী জেলা প্রশাসন ও বিত্তবানদের কাছে জরুরি সহায়তার আবেদন জানিয়েছেন।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির অনন্য সংবাদ গুলো...
Our Like Page