বুধবার, ১০ জুন ২০২৬, ১২:২৫ অপরাহ্ন
Headline
কুমিল্লা ব্রাহ্মণপাড়ায় শিশু ধর্ষণের চেষ্টা ধামাচাপা দিতে ‘৫ লাখ টাকা’র প্রহসনের সালিশ এলাকার যুব সমাজ মুখ খুললেই যুবসমাজকে মামলার হুমকি দেয় মেম্বার-সর্দার রা ! ৩ বছর ধরে বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা আনয়ারা বেগম অনুপস্থিত। ব্রাহ্মণপাড়ায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জমি দখল করে বাড়ি নির্মাণের অভিযোগ সাংবাদিক নার্গিস জুঁইকে আদালত চত্বরে মারধরের ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ ঢালুয়া দারুসুন্নাত দাখিল মাদ্রাসায় ল্যাপটপ ও ফটোকপি সুবিধা সম্বলিত প্রিন্টার উপহার লায়ন সৈয়দ হারুন এমজেএফ ভুয়া অনলাইন পোর্টালের নামে প্রতারণা, সাধারণ মানুষের কাছ থেকে হাতিয়ে নেওয়া হচ্ছে হাজার,হাজার টাকা পবিত্র ঈদুল আযহা উপলক্ষে শুভেচ্ছা জানিয়েছেন সাংবাদিক নেতা আহমেদ আবু জাফর “ত্রিশালের নজরুল মঞ্চে প্রভাষক লিটনের অনবদ্য অভিনয়- “নজরুল জয়ন্তীর বর্ণাঢ্য আয়োজনে মুগ্ধ দর্শক” শরীয়তপুর জেলাবাসীর উদ্দেশে পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা জানালেন সাবেক ছাত্রদল নেতা মাহমুদ খোকন। বিএনপি নেতা মাসুদ রানার নবীনগর পৌরসভার ‘মেয়র’ পদে নির্বাচন করার ঘোষণা!
Headline
Wellcome to our website...
বুড়িচংয়ে বিদ্যালয়ের গেটের সামনে থেকে ছাত্রীকে মাইক্রোবাসে তুলে অপহ*রণে*র চেষ্টা,গ্রে*প্তার ২ যুবক
/ ৯৮ Time View
Update : শুক্রবার, ১৭ এপ্রিল, ২০২৬, ৩:২৬ পূর্বাহ্ন

বুড়িচংয়ে বিদ্যালয়ের গেটের সামনে থেকে ছাত্রীকে মাইক্রোবাসে তুলে অপহ*রণে*র চেষ্টা,গ্রে*প্তার ২ যুবক

নিউজ ডেস্কঃ

কুমিল্লার বুড়িচং উপজেলায় বিদ্যালয়ের সামনে থেকে এক স্কুলছাত্রীকে অপ*হর*ণের চেষ্টা করা হলে পুলিশি অভিযানে তাকে উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় জড়িত দুই যুবককে গ্রেফতার করেছে পুলিশ।(১৬ এপ্রিল) বৃহস্পতিবার রাতে এ বিষয়টি নিশ্চিত করেছেন বুড়িচং থানার পুলিশ।

ঘটনাটি ঘটে উপজেলার ভারেল্লা উত্তর ইউনিয়নের ভারেল্লা শাহ নুরুদ্দিন উচ্চ বিদ্যালয়ের গেটের সামনে পাকা সড়কে। ভিকটিম সানজিদা আক্তার রোমানা (১৫) ওই বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্রী।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার দুপুর আনুমানিক ১টা ৩০ মিনিটে বিদ্যালয় ছুটির পর রোমানা বিদ্যালয়ের গেটের সামনে অবস্থান করলে আবদুল হাকিম (২০) নামে এক যুবক পেছন দিক থেকে তার মুখ চেপে ধরে। পরে জানে আলম হৃদয় (২১)-এর সহায়তায় তাকে টানাহেঁচড়া করে জোরপূর্বক একটি কালো রঙের মাইক্রোবাসে তুলে অপহরণের চেষ্টা করা হয়।

এ সময় বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোবাইল ফোনে বিষয়টি জানতে পেরে দ্রুত দেবপুর পুলিশ ফাঁড়িতে খবর দেন। খবর পেয়ে এসআই কামরুল হাসান সঙ্গীয় ফোর্স নিয়ে তাৎক্ষণিক অভিযান চালিয়ে ভিকটিমকে উদ্ধার করেন। একই সঙ্গে ঘটনাস্থল থেকে দুই আসামিকে গ্রেফতার এবং ব্যবহৃত মাইক্রোবাসটি জব্দ করা হয়।এ ঘটনায় ভিকটিমের মা শাহিনুর আক্তার (৩২) বাদী হয়ে গ্রেফতারকৃতদের বিরুদ্ধে বুড়িচং থানায় মামলা দায়ের করেন।

বুড়িচং থানার এফআইআর নম্বর ২৭, তারিখ ১৫ এপ্রিল ২০২৬; জিআর নম্বর ১৩৭। মামলাটি নারী ও শি*শু নি*র্যাত*ন দমন আইন, ২০০০-এর ৭/৩০ ধারায় রুজু করা হয়েছে। মামলার তদন্ত কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করছেন এসআই কামরুল হাসান।

বুড়িচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি লুৎফুর রহমান জানায়, গ্রেফতারকৃত আসামিদের আদালতে সোপর্দ করা হয়েছে এবং ঘটনার বিষয়ে তদন্ত কার্যক্রম চলমান রয়েছে।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page