সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০২:১৫ অপরাহ্ন
Headline
কৃতি শিক্ষার্থীরাই আগামীদিনে দেশের নেতৃত্ব দিবে মনজুর এলাহী এমপি পাষন্ড বাবার কবল থেকে দুই বছরের শিশু সন্তানকে ফিরে পেতে মায়ের আকুতি মোল্লাহাটে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে বিএনপির আলোচনা সভা ও দোয়া মাহফিল সরাইলে একজন ভুয়া পুলিশ ও তিন কেজি মাদক সহ তিনজন আটক গ্যাস,বিদ্যুৎ সংকটসহ দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে নরসিংদীতে ১১ দলের স্বারকলিপি প্রদান সাংবাদিকতা পেশার অস্তিত্ব রক্ষায় অবিলম্বে গণমাধ্যম কমিশন গঠন করুন কুমিল্লা-৫ আসনের এমপি হাজী জসিম উদ্দিনকে নিয়ে ড. মোবারক হোসাইনের বক্তব্যে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রতিবাদ “বৈষম্য আন্দোলন ইতিহাসে বৈষম্যের শিকার:- বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল দুই কিশোরের রোটারী ক্লাব অব কুমিল্লা রয়েলের আছিয়া গণি বালিকা উচ্চ বিদ্যালয়ে বৃক্ষরোপন ও বিতরণ
Headline
Wellcome to our website...
কুমিল্লায় গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাবের অভিযানে বিদেশি পিস্তলসহ এক জন গ্রেফতার
/ ১০৭ Time View
Update : বুধবার, ১৩ মে, ২০২৬, ৮:৫৫ পূর্বাহ্ন

কুমিল্লায় গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাবের অভিযানে বিদেশি পিস্তলসহ এক জন গ্রেফতার

অনিক কুমার দাস,
কুমিল্লা সদর উপজেলা প্রতিনিধি।

 

কুমিল্লায় একটি বিদেশি পিস্তলসহ আমজাদ হোসাইন রিপন (৩৬) নামের এক অস্ত্রধারী যুবককে গ্রেফতার করেছে র‌্যাব-১১।

গত (১২ মে ) রাতে র‌্যাব-১১, সিপিসি-২ এর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে কুমিল্লা জেলার কোতয়ালী মডেল থানাধীন ২য় মুরাদপুর এলাকায় অভিযান পরিচালনা করে তাকে আটক করে। এ সময় তার কাছ থেকে একটি বিদেশি পিস্তল ও একটি ম্যাগাজিন উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃত রিপন কুমিল্লা জেলার কোতয়ালী মডেল থানার দক্ষিণ চর্থা (থিরা পুকুরপাড়) এলাকার মাহে আলমের ছেলে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, তিনি দীর্ঘদিন ধরে মুরাদপুরসহ আশপাশের এলাকায় অবৈধ অস্ত্র প্রদর্শন করে সন্ত্রাসী কর্মকাণ্ডসহ বিভিন্ন অপরাধে জড়িত ছিলেন।

র‌্যাব-১১ আরো জানায় যে, অস্ত্রধারী সন্ত্রাসীদের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতির অংশ হিসেবে এ অভিযান পরিচালনা করা হয়। এ ঘটনায় গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে কোতয়ালী মডেল থানায় আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

এদিকে গত ৫ আগস্ট ২০২৪ থেকে এ পর্যন্ত তাদের দায়িত্বপূর্ণ এলাকায় বিভিন্ন অভিযানে ৩৮২ জন চাঞ্চল্যকর অপরাধীসহ বিপুল সংখ্যক আসামিকে গ্রেফতার করা হয়েছে। উদ্ধার করা হয়েছে ১৭৫টি অস্ত্র, ১,৫১৬ রাউন্ড গোলাবারুদ এবং বিপুল পরিমাণ মাদকদ্রব্য। এছাড়া হত্যা, ধর্ষণ, অপহরণ, ছিনতাই ও প্রতারণাসহ বিভিন্ন অপরাধে জড়িত বহু আসামিকে আইনের আওতায় আনা হয়েছে।

র‌্যাবের পক্ষ থেকে জানানো হয়েছে, দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে অস্ত্রধারী সন্ত্রাসী ও মাদক কারবারিদের বিরুদ্ধে তাদের নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page