শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ১০:২৮ অপরাহ্ন
শিরোনামঃ
Headline
Wellcome to our website...
ব্রাহ্মণপাড়ায় মাদকাসক্ত ২ ব্যক্তিকে ৬ মাসের কারাদণ্ড
/ ১৮৭ দেখেছেন
সর্বশেষ : বুধবার, ১৩ মে, ২০২৬, ১০:৩৪ পূর্বাহ্ন

ব্রাহ্মণপাড়ায় মাদকাসক্ত ২ ব্যক্তিকে ৬ মাসের কারাদণ্ড

মো. ব্রাহ্মণপাড়া (কুমিল্লা) প্রতিনিধি।।
কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় মাদক সেবন করে মাতলামি এবং জনশান্তি বিনষ্টের অভিযোগে মো. সিরাজুল ইসলাম (৪৫) ও মো. সোহেল (২৭) নামের ২ ব্যক্তিকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। সোমবার (১১ মে) দুপুরে উপজেলার মালাপাড়া ইউনিয়নের আসাদনগর ও ব্রাহ্মণপাড়া সদর ইউনিয়নের ধান্যদৌল গ্রামে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
পৃথক এসব অভিযানে নেতৃত্ব দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তারেক রহমান। এ সময় ব্রাহ্মণপাড়া থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) সাইফুল ইসলাম ও মো. ইমরান হোসেনসহ পুলিশের একটি দল ভ্রাম্যমাণ আদালতকে সহযোগিতা করে।
দণ্ডপ্রাপ্ত সিহাব ধান্যদৌল গ্রামের মাসুক মোল্লা কাদেরের ছেলে ও মো. সোহেল আসাদনগর গ্রামের আব্দুর রহমানের ছেলে।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, সিরাজুল ইসলাম ও মো. সোহেল দীর্ঘদিন ধরে মাদক সেবন করে এলাকায় মাতলামি, পারিবারিক অশান্তি ও স্থানীয়দের শান্তি-শৃঙ্খলা বিনষ্ট করে আসছিলেন বলে অভিযোগ রয়েছে।
এমন অভিযোগের ভিত্তিতে সোমবার দুপুরে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের কাছে তারা মাদক সেবনের বিষয়টি স্বীকার করেন। এ সময় নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তারেক রহমান তাদের দুজনকে পৃথকভাবে ৬ মাস করে বিনাশ্রম কারাদণ্ড প্রদান করে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন।
নির্বাহী ম্যাজিস্ট্রেট তারেক রহমান বলেন, মাদকের বিরুদ্ধে প্রশাসনের অভিযান অব্যাহত

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির অনন্য সংবাদ গুলো...
Our Like Page