শুক্রবার, ১৫ মে ২০২৬, ০৫:৪৯ অপরাহ্ন
Headline
ফারাক্কা বাঁধের অভিশাপ থেকে বাঁচতে গঙ্গা পানি বন্টন চুক্তি নবায়নে চাই জোর কূটনৈতিক তৎপরতা কুষ্টিয়ায় আওয়ামী লীগ নেতা ও ইউপি চেয়ারম্যান সানোয়ার হোসেন গ্রেফতার। সীমান্ত হত্যা: নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে সার্বভৌমত্ব সুরক্ষা পরিষদ মাদকের সংবাদ প্রকাশে সাংবাদিককে রক্তাক্ত করলো শীর্ষ মাদক কারবারি হাওয়ার্ড- দেবীগঞ্জ দশম শ্রেণির শিক্ষার্থী অপহরণে মামলা, অভিযুক্ত অভিনেত্রী নিপা। কুষ্টিয়ায় খোকসায় খাল খনন প্রকল্পের এক্সাভেটরে দুর্বৃত্তদের। অগ্নিসংযোগ। পুকুরের ঘাট নির্মাণে নিম্নমানের সামগ্রী ব্যবহার না করার অনুরোধ করিলে মোবাইল ফোনে সাংবাদিককে ঠিকাদারের হুমকি ও মা ধরে অকথ্য ভাষায় গালাগালের অভিযোগ, থানায় জিডি। নরসিংদীতে মাদক বিরোধী মোবাইল কোর্ট অভিযান ৪ জনকে বিনাশ্রম কারাদন্ড প্রদান কুমিল্লায় বড় ভাইয়ের দায়ের কোপে ছোট ভাই খুন গোপালগঞ্জে প্রিন্ট মিডিয়া জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের ৫৪ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা
Headline
Wellcome to our website...
কুষ্টিয়ায় খোকসায় খাল খনন প্রকল্পের এক্সাভেটরে দুর্বৃত্তদের। অগ্নিসংযোগ।
/ ৩৩ Time View
Update : বৃহস্পতিবার, ১৪ মে, ২০২৬, ৫:৪৮ অপরাহ্ন

কুষ্টিয়ায় খোকসায় খাল খনন প্রকল্পের এক্সাভেটরে দুর্বৃত্তদের। অগ্নিসংযোগ।
আবদুল্লাহ আল বিন জুবায়ের

কুষ্টিয়ার খোকসায় সরকারি খাল খনন প্রকল্পে ব্যবহৃত এক্সাভেটরে অগ্নিসংযোগ করেছে দুর্বৃত্তরা। এ সময় চালক ও নৈশপ্রহরীকে অস্ত্রের মুখে জিম্মি করে মারধর এবং বেঁধে রাখার অভিযোগ উঠেছে।

বুধবার (১৩ মে) দিবাগত গভীর রাতে উপজেলার খানপুর এলাকায় এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রাতের আঁধারে ৮-১০ জনের একটি দল মুখে গামছা বেঁধে খাল খনন প্রকল্প এলাকায় প্রবেশ করে। তারা প্রথমে এক্সাভেটরের চালক ও নৈশপ্রহরীদের মারধর করে অস্ত্রের মুখে জিম্মি করে রাখে। পরে তাদের কাছে থাকা একটি মোটরসাইকেল ও দু’টি মোবাইলফোন ছিনিয়ে নেয়। এরপর দুর্বৃত্তরা খননকাজে ব্যবহৃত দু’টি এক্সাভেটরে আগুন লাগিয়ে দেয়। একইসঙ্গে মেশিনে ব্যবহৃত চারটি ব্যাটারিও খুলে নিয়ে যায় তারা।

নৈশপ্রহরী বিদ্যুৎ জানান, রাত প্রায় ১টার দিকে ১০-১২ জনের একটি দল মুখে গামছা বেঁধে এসে তাদের বুকে অস্ত্র ঠেকিয়ে মারধর শুরু করে। পরে এক্সাভেটরের ব্যাটারি খুলে নিয়ে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেয়।

খোকসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (অফিসার ইনচার্জ) মোল্লা জাকির হোসেন বলেন, ‘দুর্বৃত্তরা চালকদের মারধর করে এক্সাভেটরে আগুন দেয় এবং মোটরসাইকেল, মোবাইলফোন ও ব্যাটারি নিয়ে যায়। ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। এক্সাভেটরের মালিক থানায় অভিযোগ দিতে এসেছেন। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।’

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page