সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৮:২৩ অপরাহ্ন
Headline
মহামান্য রাষ্ট্রপতির সিলেট সফর উপলক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত কাউনিয়ায় KICHIP প্রকল্পের স্বাস্থ্য উপকরণ বিতরণ মামলা ও ওয়ারেন্টের পরও আসামি গ্রেপ্তার নয়, মিরসরাইয়ে সংবাদ সম্মেলনে ভুক্তভোগীদের ক্ষোভ রাজস্থলীতে বর্ণাঢ্য আয়োজনে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী পালিত। মোল্লাহাটে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে শোভাযাত্রা পদ্মায় পানি বৃদ্ধির শঙ্কা: দৌলতপুরে বন্যা মোকাবেলায় মতবিনিময় সভা ​নেপাল ও ভারতের পাহাড়ি ঢলের প্রভাবে সম্ভাব্য বন্যা পরিস্থিতি নিয়ে দৌলতপুরে অনুষ্ঠিত হয়েছে গুরুত্বপূর্ণ মতবিনিময় সভা। সাতকানিয়ায় মোটরসাইকেলের গতি রোধ করে যুবককে কুপিয়ে হত্যা নরসিংদীতে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে মতবিনিময় সভায় বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী নরসিংদীর শিবপুরে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন মক্কা যৌথ প্রতিরক্ষা চুক্তিতে বাংলাদেশের অন্তর্ভুক্ত হওয়ার সম্ভাবনা বড় ধরনের ভূ-রাজনৈতিক ও কৌশলগত ঝুঁকির কারণ হতে পারে।ক্যাপ্টেন রেদওয়ান সিকদার।
Headline
Wellcome to our website...
কাউনিয়ায় KICHIP প্রকল্পের স্বাস্থ্য উপকরণ বিতরণ
/ ১০ Time View
Update : সোমবার, ৭ সেপ্টেম্বর, ২০২৬, ১১:৪০ পূর্বাহ্ন

কাউনিয়ায় KICHIP প্রকল্পের স্বাস্থ্য উপকরণ বিতরণ

নিজস্ব প্রতিবেদক
কাউনিয়া রংপুর

রংপুরের কাউনিয়ায় কেওয়াইএসডিও-এর উদ্যোগে বাস্তবায়নাধীন কেওয়াইএসডিও ইন্টিগ্রেটেড কমিউনিটি হেলথ ইনিশিয়েটিভ প্রজেক্ট (কিচিপ)-এর আওতায় কমিউনিটি ফ্যাসিলিটেটরদের মাঝে প্রয়োজনীয় স্বাস্থ্য উপকরণ হস্তান্তর করা হয়েছে।

সোমবার দুপুরে (৭ সেপ্টেম্বর) অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাউনিয়া উপজেলা নির্বাহী অফিসার পাপিয়া সুলতানা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ আহসান হাবীব, কাউনিয়া থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ শিহাব উদ্দিন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কেওয়াইএসডিও-এর চেয়ারম্যান আলহাজ্ব মোঃ মোজাম্মেল হক।
অনুষ্ঠানের শুরুতে কেওয়াইএসডিও-এর প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক মোঃ সোহেল রানা স্বাস্থ্যসেবা কর্মসূচি প্রকল্পের লক্ষ্য, উদ্দেশ্য ও কার্যক্রম সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা করেন।

প্রধান অতিথি তাঁর বক্তব্যে কেওয়াইএসডিও-এর এ উদ্যোগের প্রশংসা করেন এবং কমিউনিটি পর্যায়ে স্বাস্থ্যসেবা ও সচেতনতা বৃদ্ধিতে কমিউনিটি ফ্যাসিলিটেটরদের দায়িত্বশীলভাবে কাজ করার আহ্বান জানান।

পরে অতিথিবৃন্দ কমিউনিটি ফ্যাসিলিটেটরদের হাতে স্বাস্থ্য উপকরণ তুলে দেন। অনুষ্ঠানে কেওয়াইএসডিও-এর কর্মকর্তা-কর্মচারী ও প্রকল্পের সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page