সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০৬:১০ অপরাহ্ন
Headline
বিশ্ব শিক্ষক দিবসে ব্রাহ্মণপাড়ায় বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা সৌদিতে ক্ষেপণাস্ত্র হামলায় কুমিল্লার ব্রাহ্মণপাড়ার যুবক নিহত জাতিসংঘের সদর দপ্তরে প্রয়াত বেগম খালেদা জিয়ার : হার লাইফ,হার স্টরি’ কপি প্রধানমন্ত্রীকে দেয়া হয়েছে জুলাইয়ের গণহত্যার বিচার ও শান্তি প্রতিষ্ঠার দাবিতে জুলাই গণঐক্যের মানববন্ধন মুভি বাংলা টিভি ও ‘আলোর সময়’ অফিসে হামলার পরিকল্পনা: স্বেচ্ছাসেবক লীগ নেতা আল আমিনকে নিয়ে নতুন উদ্বেগ- ফুটপাত দখলমুক্ত অভিযান বন্ধ না করার আহ্বান ইউপি চেয়ারম্যানের পাইকগাছায় আন্তর্জাতিক প্রবীণ দিবস উদযাপন পাইকগাছায় আন্তর্জাতিক প্রবীণ দিবস উদযাপন সরাইলে ঐতিহ্যবাহী লাঠি খেলা : নারী-পুরুষের সমাগম
Headline
Wellcome to our website...
সৌদিতে ক্ষেপণাস্ত্র হামলায় কুমিল্লার ব্রাহ্মণপাড়ার যুবক নিহত
/ ১২ Time View
Update : সোমবার, ৫ অক্টোবর, ২০২৬, ১১:৫৪ পূর্বাহ্ন

নিজস্ব প্রতিবেদক।।।

সৌদি আরবে ক্ষেপণাস্ত্র হামলায় মো. সজিব (২৫) নামে কুমিল্লার ব্রাহ্মণপাড়ার এক যুবক নিহত হয়েছেন। সৌদি আরবে কর্মরত আল আমিন নামে এক বাংলাদেশি তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহত সজিব কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার শশীদল ইউনিয়নের বাগড়া গ্রামের ছোটন মিয়ার ছেলে। জীবিকার তাগিদে দীর্ঘদিন ধরে তিনি সৌদি আরবের জুবাইল শহরে কর্মরত ছিলেন।

পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, রোববার সৌদি আরবে সংঘটিত ক্ষেপণাস্ত্র হামলায় সজিব ঘটনাস্থলেই নিহত হন। তার মৃত্যুর খবর দেশে পৌঁছালে পরিবার, স্বজন ও এলাকাবাসীর মধ্যে শোকের ছায়া নেমে আসে।

স্থানীয়রা জানান, পরিবারের স্বচ্ছলতার আশায় সজিব সৌদি আরবে পাড়ি জমিয়েছিলেন। প্রবাসে কর্মরত অবস্থায় তার মৃত্যুর খবরে পরিবারে শোকের মাতম চলছে।

নিহতের লাশ দেশে ফিরিয়ে আনা ও দাফনের বিষয়ে পরিবারের পক্ষ থেকে সংশ্লিষ্টদের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে বলে জানায় পরিবার।

লাশ দ্রুত দেশে ফিরিয়ে আনাসহ প্রয়োজনীয় সহযোগিতার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানিয়েছেন স্বজন ও এলাকাবাসী।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page