বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০৯:৩৩ অপরাহ্ন
শিরোনামঃ
Headline
Wellcome to our website...
কুমিল্লায় শ্রেষ্ঠ সার্কেল সম্মাননা পেলেন দেবিদ্বার সার্কেলের সহকারী পুলিশ সুপার মোঃ শাহীন
/ ৭ দেখেছেন
সর্বশেষ : বুধবার, ৭ অক্টোবর, ২০২৬, ৩:২৬ অপরাহ্ন

নিজস্ব প্রতিবেদক।।

কুমিল্লা জেলা পুলিশের সেপ্টেম্বর ২০২৬ মাসের কর্মদক্ষতার মূল্যায়নে শ্রেষ্ঠ সার্কেল (দ্বিতীয়) নির্বাচিত হয়েছে দেবিদ্বার সার্কেল। এ স্বীকৃতির জন্য দেবিদ্বার সার্কেলের সহকারী পুলিশ সুপার মোঃ শাহীনকে সম্মাননা ও অর্থ পুরস্কার প্রদান করা হয়েছে।

বুধবার (৭ অক্টোবর ২০২৬) কুমিল্লা জেলার পুলিশ লাইন্সের ড্রিলশেড শহীদ আরআই এ.বি.এম আবদুল হালিম মিলনায়তনে কুমিল্লা জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়।

অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) পংকজ বড়ুয়ার সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন কুমিল্লা জেলার পুলিশ সুপার মোঃ আনিসুজ্জামান, পিপিএম।

কল্যাণ সভায় কুমিল্লা জেলা পুলিশের বিভিন্ন ইউনিটের সকল পদমর্যাদার পুলিশ সদস্যরা অংশ নেন। এসময় পুলিশ সদস্যরা তাদের বিভিন্ন সমস্যা ও প্রয়োজনীয় বিষয় পুলিশ সুপারের কাছে তুলে ধরেন। পুলিশ সুপার অত্যন্ত মনোযোগ সহকারে তাদের সমস্যাগুলো শোনেন এবং দ্রুত সময়ের মধ্যে সমাধানের জন্য সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেন।

সভায় পুলিশ সুপার অফিসার ও ফোর্সদের অত্যন্ত সতর্কতা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ দেন। পাশাপাশি নৈতিক স্খলন রোধ, প্রশাসনিক শৃঙ্খলা বজায় রাখা, দক্ষতা বৃদ্ধি, কর্তৃপক্ষের আদেশ ও নির্দেশনা যথাযথভাবে পালন, বুদ্ধিমত্তার সঙ্গে দায়িত্ব সম্পাদন এবং জনসাধারণের নিরাপত্তা নিশ্চিত করার বিষয়ে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।

সেপ্টেম্বর ২০২৬ মাসের কর্মদক্ষতার মূল্যায়নে শ্রেষ্ঠ সার্কেল অফিসার হিসেবে অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল, অতিরিক্ত দায়িত্বে) মোঃ কামরুজ্জামান এবং শ্রেষ্ঠ সার্কেল (দ্বিতীয়) হিসেবে দেবিদ্বার সার্কেলের সহকারী পুলিশ সুপার মোঃ শাহীন নির্বাচিত হন।

এছাড়া শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ হিসেবে কোতয়ালী মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ সাজেদুল ইসলাম এবং শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ (দ্বিতীয়) হিসেবে দাউদকান্দি মডেল থানার অফিসার ইনচার্জ সাজেদুল ইসলাম নির্বাচিত হন।

ভালো কাজের স্বীকৃতিস্বরূপ নির্বাচিত অফিসার ও ফোর্সদের হাতে অর্থ পুরস্কার তুলে দেওয়া হয়। পুলিশ সুপার তাদের ভবিষ্যতে আরও ভালো কাজ করার জন্য উৎসাহিত করেন। একই সঙ্গে ভালো কাজের স্বীকৃতিস্বরূপ ভবিষ্যতে অর্থ পুরস্কারের পরিমাণ আরও বৃদ্ধি করার আহ্বান জানানো হয়।

দেবিদ্বার সার্কেল শ্রেষ্ঠ সার্কেল (দ্বিতীয়) নির্বাচিত হওয়ায় সংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তা ও সদস্যদের মধ্যে উৎসাহ ও উদ্দীপনা সৃষ্টি হয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, অপরাধ দমন এবং জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে দেবিদ্বার সার্কেলের চলমান কার্যক্রমে এ স্বীকৃতি আরও অনুপ্রেরণা জোগাবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।

কল্যাণ সভায় অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোঃ লুৎফর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) জিয়াউর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (মুরাদনগর সার্কেল) কামরুজ্জামানসহ বিভিন্ন সার্কেলের কর্মকর্তারা এবং জেলার বিভিন্ন থানার অফিসার ইনচার্জরা উপস্থিত ছিলেন।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির অনন্য সংবাদ গুলো...
Our Like Page