শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ০৭:৩২ পূর্বাহ্ন
শিরোনামঃ
Headline
Wellcome to our website...
মাদক উদ্ধারে ব্রাহ্মণপাড়া পুলিশের বাজিমাত, পুরস্কৃত ৭ কর্মকর্তা
/ ৬ দেখেছেন
সর্বশেষ : শনিবার, ১০ অক্টোবর, ২০২৬, ১:২৮ পূর্বাহ্ন

এ.কে পলাশ কুমিল্লা প্রতিনিধি।।

মাদকদ্রব্য উদ্ধার, গ্রেফতারি পরোয়ানা তামিল ও অপরাধ নিয়ন্ত্রণে বিশেষ সাফল্যের স্বীকৃতি পেয়েছেন কুমিল্লার ব্রাহ্মণপাড়া থানার একাধিক কর্মকর্তা। সেপ্টেম্বর মাসের কার্যক্রমের ভিত্তিতে কুমিল্লা জেলা পুলিশের মাসিক কল্যাণ সভায় তাঁদের সম্মাননা ও পুরস্কার দেওয়া হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, সেপ্টেম্বর মাসে কুমিল্লা জেলার মধ্যে উল্লেখযোগ্য পরিমাণ মাদকদ্রব্য উদ্ধারে বিশেষ সাফল্যের জন্য ব্রাহ্মণপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ ফারুক হোসেনকে বিশেষ পুরস্কার দেওয়া হয়।

একই সময়ে জেলার শ্রেষ্ঠ মাদকদ্রব্য উদ্ধারকারীর পুরস্কার পেয়েছেন থানার এসআই মোঃ আল-আমিন, এএসআই লিংকন কুমার নাথ ও এএসআই মোঃ নুর-আল-আহসান। তাঁদের নেতৃত্বে পরিচালিত বিভিন্ন অভিযানে ২ হাজার ৩৫০ পিস ভারতীয় আতশবাজি, ৯৯ দশমিক ৫ কেজি গাঁজা, ১ হাজার ৮৫০ পিস ইয়াবা, ৪৯০ লিটার তৈল, ৩১ বোতল বিয়ার, ১৪১ বোতল হুইস্কি এবং ৫০ বোতল ইস্কাফ সিরাপ উদ্ধার করা হয়।

এ ছাড়া গ্রেফতারি পরোয়ানা তামিলে সাফল্যের জন্য পুরস্কৃত হয়েছেন এএসআই মোঃ সাইফুল আলম সিদ্দিকী, এএসআই মোঃ কামরুজ্জামান ও এএসআই মোঃ নুর-আল-আহসান। তাঁরা যৌথভাবে সেপ্টেম্বর মাসে মোট ৭৯টি গ্রেফতারি পরোয়ানা তামিল করেন।

সামারি ট্রায়ালের মাধ্যমে ১১৫ জনকে সাজা প্রদানে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখায় পুরস্কৃত হয়েছেন এএসআই লিংকন কুমার নাথ ও এএসআই মোঃ নাছির উদ্দিন।

ব্রাহ্মণপাড়া থানার ওসি মোঃ ফারুক হোসেন বলেন, আইনশৃঙ্খলা রক্ষা, মাদক নির্মূল ও গ্রেফতারি পরোয়ানা তামিলে থানার সদস্যরা ধারাবাহিকভাবে কাজ করে যাচ্ছেন। জেলা পুলিশের দেওয়া এ স্বীকৃতি তাঁদের দায়িত্ববোধ ও কাজের গতি আরও বাড়াবে। ব্রাহ্মণপাড়াকে মাদক ও অপরাধমুক্ত রাখতে অভিযান অব্যাহত থাকবে।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির অনন্য সংবাদ গুলো...
Our Like Page