মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৯:৫৪ অপরাহ্ন
শিরোনামঃ
Headline
Wellcome to our website...
পঞ্চগড়ে সাবেক ভাইস চেয়ারম্যানের বিরুদ্ধে অপপ্রচার, প্রতিবাদে সংবাদ সম্মেলন
/ ১০ দেখেছেন
সর্বশেষ : মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২৬, ৩:৫৩ অপরাহ্ন

পঞ্চগড়ে সাবেক ভাইস চেয়ারম্যানের বিরুদ্ধে অপপ্রচার, প্রতিবাদে সংবাদ সম্মেলন

,পঞ্চগড় জেলা প্রতিনিধি মো আরিফুল ইসলাম ইরান,

জমি নিয়ে দীর্ঘদিনের বিরোধের জেরে দায়ের করা মামলাকে ভিন্ন খাতে প্রবাহিত করতে মিথ্যা অভিযোগ তুলে অপপ্রচার ও মানববন্ধন করার অভিযোগ করেছেন পঞ্চগড় সদর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান এবিএম আখতারুজ্জামান শাহজাহান। মঙ্গলবার (১০ নভেম্বর) দুপুরে পঞ্চগড় প্রেসক্লাবের সম্মেলন কক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব অভিযোগ করেন।

লিখিত বক্তব্যে এবিএম আখতারুজ্জামান শাহজাহান বলেন, চলতি নভেম্বর মাসের শুরুর দিকে নাশকতা প্রতিরোধে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে একটি মামলা দায়ের করে পঞ্চগড় সদর থানা পুলিশ। ওই মামলায় জাহাঙ্গীর আলম ও আমিনার রহমানের নাম অন্তর্ভুক্ত করা হয়েছে।
তিনি দাবি করেন, দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিরোধ চলে আসছে সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে। সেই বিরোধের জের ধরে মামলার আসামিরা তার বিরুদ্ধে মিথ্যা ও ভিত্তিহীন অভিযোগ তুলে পরিবারের সদস্যদের নিয়ে মানববন্ধন করেছেন। মূলত দায়ের করা মামলাটিকে ভিন্ন খাতে প্রবাহিত করতেই পরিকল্পিতভাবে তার বিরুদ্ধে অপপ্রচার চালানো হচ্ছে।
সংবাদ সম্মেলনে তিনি আরও অভিযোগ করেন, আওয়ামী লীগ সরকারের আমলে সংশ্লিষ্ট ব্যক্তিরা দলটির কার্যক্রমের সঙ্গে সম্পৃক্ত ছিলেন। অথচ বর্তমানে রাজনৈতিক উদ্দেশ্যে তার বিরুদ্ধে নানা ধরনের অপপ্রচার চালানো হচ্ছে।
সামনে পৌরসভা নির্বাচন এবং উপজেলা নির্বাচন। আমার মান ক্ষুন্ন করতে জাহাঙ্গীর এবং আমিনারকে দিয়ে একটি মহল এসব অপপ্রচার চালাচ্ছে।
এসব অপপ্রচার অবিলম্বে বন্ধ না হলে পরিবারের সদস্যদের নিয়ে আন্দোলনে নামার হুঁশিয়ারি দেন সাবেক এই জনপ্রতিনিধি।
এসময় ভুক্তভোগী পরিবারের সদস্য ও সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির অনন্য সংবাদ গুলো...
Our Like Page