সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০৪:১৪ অপরাহ্ন
শিরোনামঃ
Headline
Wellcome to our website...
দেবিদ্বারে মাদক সেবনের দায়ে যুবকের এক বছরের কারাদণ্ড
/ ১ দেখেছেন
সর্বশেষ : সোমবার, ৯ নভেম্বর, ২০২৬, ১০:১২ পূর্বাহ্ন

দেবিদ্বারে মাদক সেবনের দায়ে যুবকের এক বছরের কারাদণ্ড

 

নিজস্ব প্রতিবেদক।।

কুমিল্লার দেবিদ্বারে মাদকবিরোধী অভিযান চালিয়ে মাদক সেবনের অপরাধে মো. রনি (২৮) নামে এক যুবককে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

সোমবার (৯ নভেম্বর ২০২৬) দেবিদ্বার উপজেলার বরকামতা ইউনিয়নের স্বর্ণকারপাড়া এলাকায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট অশোক বিক্রম চাকমার উপস্থিতিতে এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানকালে মাদকদ্রব্য সেবনের অপরাধে মো. রনি (২৮), পিতা শাহজাহান, গ্রাম স্বর্ণকারপাড়া, ইউনিয়ন বরকামতা, দেবিদ্বার, কুমিল্লাকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(৫) ধারায় এক বছরের বিনাশ্রম কারাদণ্ড এবং ১০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

উপজেলা প্রশাসন জানিয়েছে, মাদকমুক্ত সমাজ গঠন, আইনশৃঙ্খলা বজায় রাখা এবং জনস্বার্থ রক্ষায় দেবিদ্বার উপজেলায় এ ধরনের মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির অনন্য সংবাদ গুলো...
Our Like Page