সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০৪:১৩ অপরাহ্ন
শিরোনামঃ
Headline
Wellcome to our website...
দেবিদ্বারে সরকারি জমি থেকে মাটি কাটায় ৫০ হাজার টাকা জরিমানা”
/ ১১ দেখেছেন
সর্বশেষ : সোমবার, ৯ নভেম্বর, ২০২৬, ৮:৪৮ পূর্বাহ্ন

দেবিদ্বারে সরকারি জমি থেকে মাটি কাটায় ৫০ হাজার টাকা জরিমানা

 

নিজস্ব প্রতিবেদক।।

কুমিল্লার দেবিদ্বারে সরকারি জমি থেকে অবৈধভাবে ভেকু (এক্সকাভেটর) দিয়ে মাটি কাটার অপরাধে এক ব্যক্তিকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

সোমবার (৯ নভেম্বর ২০২৬) দেবিদ্বার উপজেলার বরকামতা ইউনিয়নের নবীয়াবাদ গ্রামে এ অভিযান পরিচালনা করা হয়। এ সময় সরকারি জমি থেকে অবৈধভাবে মাটি কাটার অপরাধে মোঃ সোবাহান (৬০), পিতা- আবদুল মজিদ, সাং- নবীয়াবাদকে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০-এর ১৫(১) ধারায় মোবাইল কোর্টের মাধ্যমে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

 

মোবাইল কোর্ট পরিচালনা করেন দেবিদ্বার উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ ফয়সল উদ্দিন।

প্রশাসন সূত্রে জানানো হয়, সরকারি সম্পত্তি রক্ষা, অবৈধভাবে মাটি কাটা প্রতিরোধ এবং পরিবেশের ভারসাম্য বজায় রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির অনন্য সংবাদ গুলো...
Our Like Page