রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০২:৫৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
Headline
Wellcome to our website...
ব্রাহ্মণপাড়ায় জাতীয় ছাত্রশক্তির ৭৫ সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন, আহ্বায়ক রিফাত ও সদস্য সচিব জয় সরকার
/ ৬৩ দেখেছেন
সর্বশেষ : শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬, ১:২৬ অপরাহ্ন

ব্রাহ্মণপাড়ায় জাতীয় ছাত্রশক্তির ৭৫ সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন, আহ্বায়ক রিফাত ও সদস্য সচিব জয় সরকার

 

নিজস্ব প্রতিবেদক।।।

কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলায় বাংলাদেশ জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর সহযোগী সংগঠন জাতীয় ছাত্রশক্তির ৭৫ সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। নবগঠিত এ কমিটিতে মোঃ রিফাত হোসেনকে আহ্বায়ক এবং জয় সরকারকে সদস্য সচিব নির্বাচিত করা হয়েছে।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর ২০২৬) কুমিল্লা দক্ষিণ জেলা জাতীয় ছাত্রশক্তির আহ্বায়ক নাঈম ভূইয়া, ভারপ্রাপ্ত সদস্য সচিব বিল্লাহ হোসেন এবং মুখ্য সংগঠক ইরফান রাজা সিয়ামের স্বাক্ষরে ব্রাহ্মণপাড়া উপজেলা শাখার এ কমিটির অনুমোদন দেওয়া হয়।

অনুমোদিত কমিটিতে মাইনুদ্দিন আনাজকে সিনিয়র যুগ্ম আহ্বায়ক, রিদয় ভূইয়াকে যুগ্ম আহ্বায়ক, সাকিব মাহমুদ ভূইয়াকে সিনিয়র যুগ্ম সদস্য সচিব এবং সবুজ মিয়াকে যুগ্ম সদস্য সচিব করা হয়েছে। এছাড়া আবদুল্লাহ আল কাইয়ুমকে মুখ্য সংগঠক এবং সিয়াম ভূইয়াকে সংগঠকের দায়িত্ব দেওয়া হয়েছে।

নবগঠিত কমিটির আহ্বায়ক মোঃ রিফাত হোসেন দায়িত্ব পাওয়ার প্রতিক্রিয়ায় বলেন, বাংলাদেশ জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর অন্যতম সহযোগী সংগঠন জাতীয় ছাত্রশক্তি। দেশের গুরুত্বপূর্ণ এ ছাত্র সংগঠনের ব্রাহ্মণপাড়া উপজেলা শাখার আহ্বায়ক হিসেবে দায়িত্ব পাওয়ায় তিনি কুমিল্লা দক্ষিণ জেলা কমিটির নেতৃবৃন্দের প্রতি আন্তরিক শুভেচ্ছা ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।

তিনি আরও বলেন, তাঁর ওপর অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালন করতে তিনি সবার সহযোগিতা কামনা করছেন। পাশাপাশি শিক্ষার্থীদের অধিকার, শিক্ষা, সামাজিক সচেতনতা ও দেশের উন্নয়নমূলক কর্মকাণ্ডে ভূমিকা রাখার পাশাপাশি এনসিপির সাংগঠনিক কার্যক্রমকে এগিয়ে নিতে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

অন্যদিকে নবনির্বাচিত সদস্য সচিব জয় সরকার বলেন, জাতীয় ছাত্রশক্তি বর্তমানে দেশের অন্যতম ছাত্র সংগঠন হিসেবে শিক্ষার্থীদের কল্যাণে কাজ করে যাচ্ছে। লেখাপড়ার পাশাপাশি শিক্ষার্থীদের রাজনৈতিক সচেতনতা, নেতৃত্বের বিকাশ এবং দেশের উন্নয়নমূলক কর্মকাণ্ডে সম্পৃক্ত করার লক্ষ্য নিয়ে সংগঠনটি কাজ করছে।

তিনি বলেন, শিক্ষার্থীদের উন্নয়ন ও অধিকারসংশ্লিষ্ট বিষয়ে ভূমিকা রাখতে জাতীয় ছাত্রশক্তি সবসময় কাজ করে যাবে। নতুন কমিটির পথচলায় তিনি সর্বস্তরের মানুষের আন্তরিক সহযোগিতা কামনা করেন।

নবগঠিত ৭৫ সদস্যবিশিষ্ট ব্রাহ্মণপাড়া উপজেলা জাতীয় ছাত্রশক্তির কমিটির নেতৃবৃন্দ কুমিল্লা দক্ষিণ জেলা জাতীয় ছাত্রশক্তির আহ্বায়কসহ জেলা পর্যায়ের সকল নেতৃবৃন্দের প্রতি শুভেচ্ছা ও কৃতজ্ঞতা জানিয়েছেন।

নতুন এ কমিটি গঠনের মধ্য দিয়ে ব্রাহ্মণপাড়া উপজেলায় জাতীয় ছাত্রশক্তির সাংগঠনিক কার্যক্রম আরও বিস্তৃত করার উদ্যোগ নেওয়া হয়েছে বলে সংশ্লিষ্ট নেতৃবৃন্দ জানিয়েছেন।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির অনন্য সংবাদ গুলো...
Our Like Page