রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০২:৫৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
Headline
Wellcome to our website...
দেবিদ্বারে মাদকবিরোধী অভিযানে দুই যুবকের ৬ মাসের কারাদণ্ড
/ ৭৩ দেখেছেন
সর্বশেষ : শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬, ২:২৫ অপরাহ্ন

দেবিদ্বারে মাদকবিরোধী অভিযানে দুই যুবকের ৬ মাসের কারাদণ্ড

 

নিজস্ব প্রতিবেদক।।।

কুমিল্লার দেবিদ্বারে মাদকবিরোধী অভিযান চালিয়ে মাদকদ্রব্য সেবনের অপরাধে দুই যুবককে ছয় মাস করে বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

শুক্রবার (২০ নভেম্বর) দেবিদ্বার উপজেলার সুবিল ইউনিয়নের বুড়িরপার এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট অশোক বিক্রম চাকমা এবং সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. ফয়সল উদ্দিনের উপস্থিতিতে পরিচালিত অভিযানে মাদক সেবনের অপরাধে মো. নাইম (১৯), পিতা মিজানুর রহমান এবং মো. মাজহারুল, পিতা মৃত শাহজাহানকে আটক করা হয়। তাঁদের উভয়ের বাড়ি সুবিল ইউনিয়নের রাঘবপুর গ্রামে।

পরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(৫) ধারায় প্রত্যেককে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা করে অর্থদণ্ড প্রদান করা হয়।

উপজেলা প্রশাসন জানায়, মাদকমুক্ত সমাজ গঠন, আইনশৃঙ্খলা বজায় রাখা এবং জনস্বার্থ রক্ষায় দেবিদ্বার উপজেলায় এ ধরনের মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির অনন্য সংবাদ গুলো...
Our Like Page