শুক্রবার, ০১ মে ২০২৬, ১১:২৩ পূর্বাহ্ন
Headline
কুমিল্লা ও ফরিদপুর বিভাগ করার পূর্ব সিদ্ধান্ত বাস্তবায়নের ঘোষণা দিলেন- মির্জা ফখরুল। কুমিল্লায় বিদেশ পাঠানোর নামে সাংবাদিকের কাছ থেকে ১৪ লাখ টাকা আত্মসাত, ৬ জনের বিরুদ্ধে মামলা কুমিল্লায় গ্রেপ্তারি পরোয়ানা জারির পরও পলাতক আসামিরা বেপরোয়া, নিরাপত্তাহীনতায় ভুগছেন মানবাধিকার কর্মী শুভ্র। পঞ্চগড়ে প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি নাসের বাবুল ও মোকবুলার রহমান সাধারণ সস্পাদক নির্বাচিত কুষ্টিয়ায় চালের দামের ওপর বাড়তি পরিবহন ভাড়ার প্রভাব। সংঘবদ্ধ ধ’র্ষ’ণ: শিশুসহ নারীকে বিলের ধারে নিয়ে পাশবিকতা ধামাচাপার চেষ্টার অভিযোগ কর্মমূখী শিক্ষা ব্যবস্থা ও বাধ্যতামূলক সামরিক প্রশিক্ষণের দাবি
Headline
Wellcome to our website...
কুমিল্লা সদর দক্ষিণে ট্রাকচাপায় ছাত্রদল কর্মী নিহত
/ ১৪৬ Time View
Update : মঙ্গলবার, ১৭ ডিসেম্বর, ২০২৪, ৬:৫৭ পূর্বাহ্ন

কুমিল্লা সদর দক্ষিণে ট্রাকচাপায় ছাত্রদল কর্মী নিহত

 

এ.কে পলাশ কুমিল্লা প্রতিনিধি।।

কুমিল্লায় সদর দক্ষিণের ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের বেলতলি এলাকায় বিজয় দিবসের র‍্যালি থেকে বাড়ি ফেরার পথে ড্রাম ট্রাকের ধাক্কায় এক মোটরসাইকেল আরোহী ছাত্রদল কর্মী নিহত হয়েছেন।

সোমবার (১৬ ডিসেম্বর) সকালে তার শিক্ষাপ্রতিষ্ঠান সদর দক্ষিণ উপজেলার চৌয়ারা ডিগ্রি কলেজে বিজয় দিবসের অনুষ্ঠান শেষে ফেরার পথে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বেলতলী বিশ্বরোড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত ছাত্রদল নেতা ফাহাদুল ইসলাম রাফি কুমিল্লা সিটি করপোরেশনের ২৬ নম্বর ওয়ার্ডের চাঙ্গিনি গ্রামের আবু তাহের সরদারের ছেলে। তিনি চৌয়ারা ডিগ্রি কলেজের শিক্ষার্থী ও কলেজ ছাত্রদলের সভাপতি পদপ্রার্থী ছিলেন।

স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার সকালে নিজ শিক্ষা প্রতিষ্ঠানে বিজয় র‌্যালিতে অংশগ্রহণ করেন রাফি। অনুষ্ঠান শেষে এক বন্ধুকে নিয়ে নিজের মোটরসাইকেলে করে আসছিলেন চাঙ্গিনী এলাকার নিজ বাড়িতে আসার পথে বেলতলী বিশ্বরোড এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক পার হওয়ার সময় ড্রাম ট্রাকের ধাক্কায় ছিটকে পরে যায় মাটিতে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
বিষয়টি নিশ্চিত করে কুমিল্লা মহানগর ছাত্রদলের সভাপতি ফখরুল ইসলাম মিঠু শোক প্রকাশ করে বলেন, নিহত ছাত্রদল নেতার জানাজায় বিএনপির অনেক নেতাকর্মী এসেছেন। ছাত্রদলের জন্য নিবেদিত প্রাণ রাফির মৃত্যু মেনে নিতে কষ্ট হচ্ছে। তার মৃত্যুতে আমরা শোকাহত।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page