মঙ্গলবার, ১২ মে ২০২৬, ০৬:২৫ পূর্বাহ্ন
Headline
সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশন নির্বাচনে NCP সমর্থিত National Lawyers Alliance – NLA মনোনীত লাল-সবুজ প্যানেলে প্রার্থীগণ। সাতকানিয়া উপজেলার কেরানীহাট এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট সামসুজ্জামান কুমিল্লা রিপোর্টার্স ক্লাবের ২০২৬-২৭ কমিটি গঠন: রাসেল সোহেল সভাপতি, সৌরভ সাধারণ সম্পাদক বিজয়নগরের ৪ লক্ষ ৩৫ হাজার মানুষের জীবনযাত্রা আজ ভয়াবহ সড়ক দুর্ভোগে বিপর্যস্ত। রাণীশংকৈলে কৃষক পার্টনার কংগ্রেস সেমিনার অনুষ্ঠিত “চলন্ত ট্রেনে আগুন” এশিয়া পোস্টের উদ্বোধনে কুমিল্লায় কেক কাটা ও আলোচনা সভা গোমতী ইউনিয়নে চুরির মহামারি: মসজিদ-মাদ্রাসাও রক্ষা পাচ্ছে না, বিচারহীনতায় বাড়ছে আতঙ্ক বাড়ছে হামের ভয়াবহতা, উদ্বেগে স্বাস্থ্যখাত। ঢাকায় জাগ্রত জাতীয় কাউন্সিল–২০২৬: সমাজসেবা ও সাহিত্যে সম্মাননা পেলেন সিনিয়র সাংবাদিক, লেখক ও কবি মফিদুল
Headline
Wellcome to our website...
কুমিল্লার লাকসামে দুই সন্তানের জননীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
/ ২৩৯ Time View
Update : রবিবার, ৩ নভেম্বর, ২০২৪, ৪:৪০ অপরাহ্ন

কুমিল্লার লাকসামে দুই সন্তানের জননীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

 

 

এ.কে পলাশ কুমিল্লা প্রতিনিধি:

কুমিল্লা লাকসামে দুই সন্তানের জননীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে লাকসাম থানা পুলিশ।

রবিবার (৩ নভেম্বর) সকালে উপজেলার কান্দিরপাড় ইউনিয়নের মনোহরপুর গ্রাম থেকে লাশটি উদ্ধার করা হয়।

নিহত গৃহবধূর নাম হাসিনা আক্তার বৃষ্টি (২৭), উপজেলার কান্দিরপাড় ইউনিয়নের মনোহরপুর গ্রামের সরওয়ার কাইয়ুমের স্ত্রী।

বৃষ্টির ভগ্নিপতি আজহার উদ্দিন সুজন জানান, শনিবার দিবাগত রাত পৌনে ৪টায় বৃষ্টি অসুস্থ বলে সরওয়ার কাইয়ুম তাকে ফোন দেন। তিনি যখন তাদের বাড়িতে গিয়ে বৃষ্টিকে খোঁজেন, তখন তাদের কাছে বলা হয়, তাকে শান্ত থাকতে। এক পর্যায়ে বলা হয়, বৃষ্টি গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। বিষয়টি সন্দেহজনক মনে হওয়ায় তিনি থানায় খবর দেন। তাদের ধারণা, বৃষ্টিকে হত্যা করে আত্মহত্যা বলে প্রচার করছে তার স্বামী সরওয়ার কাইয়ুম।

নিহতের স্বজনরা জানান, বৃষ্টির স্বামী সরওয়ার কাইয়ুম মাছের ব্যবসা করেন। রাতে স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়া হয়। ঝগড়ার কারণে স্বামীর বসতঘরে ওড়না দিয়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন, নাকি তাকে হত্যা করা হয়েছে, এ নিয়ে সন্দেহ রয়েছে।

ঘটনার সত‍্যতা নিশ্চিত করে কুমিল্লা লাকসাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজনীন সুলতান জানান, খবর পেয়ে ঘটনাস্থল থেকে নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এটি হত্যা নাকি আত্মহত্যা, তা খতিয়ে দেখা হচ্ছে। স্বামী পলাতক থাকায় তাকে গ্রেপ্তারের চেষ্টা চলছে বলে তিনি জানান।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page