সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ১১:৪০ পূর্বাহ্ন
Headline
মামলা ও ওয়ারেন্টের পরও আসামি গ্রেপ্তার নয়, মিরসরাইয়ে সংবাদ সম্মেলনে ভুক্তভোগীদের ক্ষোভ রাজস্থলীতে বর্ণাঢ্য আয়োজনে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী পালিত। মোল্লাহাটে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে শোভাযাত্রা পদ্মায় পানি বৃদ্ধির শঙ্কা: দৌলতপুরে বন্যা মোকাবেলায় মতবিনিময় সভা ​নেপাল ও ভারতের পাহাড়ি ঢলের প্রভাবে সম্ভাব্য বন্যা পরিস্থিতি নিয়ে দৌলতপুরে অনুষ্ঠিত হয়েছে গুরুত্বপূর্ণ মতবিনিময় সভা। সাতকানিয়ায় মোটরসাইকেলের গতি রোধ করে যুবককে কুপিয়ে হত্যা নরসিংদীতে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে মতবিনিময় সভায় বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী নরসিংদীর শিবপুরে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন মক্কা যৌথ প্রতিরক্ষা চুক্তিতে বাংলাদেশের অন্তর্ভুক্ত হওয়ার সম্ভাবনা বড় ধরনের ভূ-রাজনৈতিক ও কৌশলগত ঝুঁকির কারণ হতে পারে।ক্যাপ্টেন রেদওয়ান সিকদার। মোল্লাহাটে পুলিশের তৎপরতায় উদ্ধার আইফোন-ওয়ানপ্লাস, ফিরে পেলেন মালিক জাজিরায় পৃথক অভিযানে গ্রেপ্তার ৭, ইয়াবা উদ্ধার
Headline
Wellcome to our website...
কুমিল্লা চান্দিনা ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বাজারের ৩ শতাধিক স্থাপনা উচ্ছেদ
/ ২৮২ Time View
Update : শনিবার, ১৬ নভেম্বর, ২০২৪, ৪:০৪ অপরাহ্ন

কুমিল্লা চান্দিনা ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বাজারের ৩ শতাধিক স্থাপনা উচ্ছেদ

 

 

এ.কে পলাশ কুমিল্লা প্রতিনিধি।।

কুমিল্লার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যান চলাচল নিরবিচ্ছিন্ন রাখতে ধারাবাহিক উচ্ছেদ অভিযানের অংশ হিসেবে চান্দিনা বাজারে উচ্ছেদ অভিযান পরিচালনা করেছে জেলা প্রশাসন ও সড়ক বিভাগ।

শনিবার (১৬ নভেম্বর) সকাল ৯ টা থেকে পরিচালিত অভিযানে অন্তত তিনশত দোকানপাট ও অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়। জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ মঈন উদ্দিন অভিযান নেতৃত্ব দেন।

এ সময় তিনি সাংবাদিকদের জানান, উচ্ছেদ অভিযানের দীর্ঘস্থায়ী সুফল ভোগ করতে যেসব জায়গা উদ্ধার করা হয়েছে সেগুলো সাধারণ মানুষের ব্যবহারের জন্য ব্যবহার করা হবে। আবার যেন কেউ অবৈধ স্থাপনা তৈরি করতে না পারে সেজন্য সড়ক বিভাগ এসব জায়গার সঠিক তত্ত্বাবধানে বাজবে কিংবা যাত্রী ছাউনি তৈরি করতে পারেন। এছাড়া জেলা ম্যাজিস্ট্রেট কঠোর নির্দেশনা রয়েছে সরকারি জায়গায় কেউ স্থাপনা তৈরি করতে পারবেন না।

সম্প্রতি ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নিমসার বাজারে এলাকায়ও বড় আকারে উচ্ছেদ অভিযান পরিচালনা করে জেলা প্রশাসন। এখানেও মহাসড়কে যান চলাচল ব্যাহত করে এমন অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়। আগামী সপ্তাহে দাউদকান্দি এলাকার গৌরীপুরে অভিযান পরিচালনা করবে বলে জানিয়েছে প্রশাসন।

উচ্ছেদ অভিযানে এসময় উপস্থিত ছিলেন সড়ক ও জনপদের উপবিভাগীয় প্রকৌশলী শফিকুল ইসলামসহ বিভাগের কর্মকর্তারা।

উল্লেখ্য, অবৈধ স্থাপনা বারবার উচ্ছেদ করলেও পরবর্তীতে রাজনৈতিক প্রভাব বিস্তারের মাধ্যমে এইসব সরকারি জায়গায় আবারো স্থাপনা তৈরি হয়ে বেঁধো খুলে চলে যায় বলে স্থানীয়দের অভিযোগ রয়েছে। তবে সাধারণ যাত্রী ও চালকদের দাবি, মহাসড়কের জায়গা যেন কেউ দখল করে স্থাপনা তৈরি করে যান চলাচলের প্রতিবন্ধকতা তৈরি করতে না পারে সেদিকে খেয়াল রাখতে হবে প্রশাসনকেই।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page