বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৪৮ পূর্বাহ্ন
Headline
প্রবাসীদের স্বার্থে সরকার কূটনৈতিক চ্যানেলে সর্বোচ্চ প্রচেষ্টা চালাচ্ছে: প্রবাসী কল্যাণমন্ত্রী আরিফুল হক চৌধুরী ফুলতৈল ছগাম প্রবাসী পরিষদের নতুন কমিপু ঘোষনা পিপিএম সেবা পদক পেলেন শরীয়তপুরের পুলিশ সুপার রওনক জাহান মোল্লাহাটে নলডাঙ্গী ব্রিজের সংযোগ সড়ক ধসে ঝুঁকিপূর্ণ যাতায়াত, ঘটছে দুর্ঘটনা উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সাথে হরিপুরে এসওডি বিষয়ক সভা অনুষ্ঠিত সাভার, আমিন বাজার রাজস্ব সার্কেলের দুর্নীতির শেষ কোথায়? জানতে চাই সচেতন মহল । কানাইঘাট অ্যাসোসিয়েশন মেজরটিলার অর্থায়নে গাছবাড়ী-হরিপুর রাস্তার সাময়িক সংস্কার শুরু পাবনায় তৃতীয় শ্রেণির শিক্ষার্থী কলি হত্যা: গ্রেপ্তার আসামির বাড়িতে বিক্ষুব্ধ জনতার ভাঙচুর গাছবাড়ী-হরিপুর সড়ক সংস্কারে এগিয়ে এলো কানাইঘাট অ্যাসোসিয়েশন মেজরটিলা ১ লাখ টাকা সহায়তা নরসিংদীতে নামাজরত অবস্থায় বৃদ্ধ মহিলাকে কুপিয়ে হত্যা গ্রেফতার ৩
Headline
Wellcome to our website...
কুমিল্লা নগরীতে থানা পুলিশের অভিযানে ২১ কিশোর গ্যাংয়ের সদস্য আটক
/ ২২২ Time View
Update : শুক্রবার, ২৯ আগস্ট, ২০২৫, ৭:৪৪ অপরাহ্ন

কুমিল্লা নগরীতে থানা পুলিশের অভিযানে ২১ কিশোর গ্যাংয়ের সদস্য আটক

 

 

 

 

অনিক কুমার দাস সদর উপজেলা (কুমিল্লা) প্রতিনিধি।।

কুমিল্লা নগরীর হাউজিং এস্টেট কেটিসি এলাকায় আড্ডা ও কেক কাটার উদ্দেশ্যে জড়ো হওয়া কিশোর গ্যাংয়ের ২১ সদস্যকে হাতুড়ি, ছুরি ও বিভিন্ন সরঞ্জামসহ গ্রেফতার করেছে কোতোয়ালি মডেল থানা পুলিশ।

শুক্রবার (২৯ আগস্ট) সন্ধ্যায় নগরীর হাউজিং এস্টেট কেটিসি এলাকায় অভিযান চালিয়ে তাদের তাদেরকে আটক করা হয়।

থানা পুলিশ সুত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে নগরীর হাউজিং এস্টেট কেটিসি এলাকায় অভিযান চালিয়ে ২১ কিশোর গ্যাংয়ের সদস্যকে আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে বিভিন্ন ধরনের দেশীয় অস্ত্র, যেমন হাতুড়ি, ছুরি ও লোহার রড উদ্ধার করা হয়েছে। তারা একটি গ্যাংয়ের সদস্য এবং দীর্ঘদিন ধরে নগরীর বিভিন্ন এলাকায় প্রভাব বিস্তার, ভয়ভীতি প্রদর্শন ও অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ রয়েছে।

আটককৃতদের তালিকায় রয়েছে:
রাকিব হোসেন সামির (১৯) সাইফুল ইসলাম মিজান (২১), ফাহিম (১৬), শাওন (১৭), ইমন (১৮), সিফাত (১৭), রানা (১৮), জাহিদুল ইসলাম রাকিব (২১), নাজমুল হাসান তুষার (১৮), শিমুল (১৭), জিহাদ (১৫) আসাদুল (১৬), সাকিব আল হাসান (১৭) নাইমুল (১৫), ইব্রাহিম জোবায়ের (১৬)রাসেল (১৯), সাহেদ হোসেন হৃদয় (১৭),
সাকিব আল হাসান নীরব (১৬), রাব্বি (১৬)
সম্রাট (১৭), সাইমন (১৮)।
স্থানীয়রা জানান, পুলিশ এমন পদক্ষেপ নেওয়ার জন্য ধন্যবাদ জানিয়েছে এবং ভবিষ্যতে এমন কার্যক্রম চলমান রাখার দাবি জানিয়েছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে কুমিল্লা কোতয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহিনুল ইসলাম জানান, এই কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে এবং তাদের বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন। পরে এবিষয়ে বিস্তারিত জানানো হবে বলে তিনি জানান।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page