শুক্রবার, ০৬ মার্চ ২০২৬, ০৮:২৪ পূর্বাহ্ন
Headline
কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত  নেতৃত্ব ও সংহতি: গোপালগঞ্জ পৌরসভা নির্বাচনে মেয়র প্রার্থী হিসেবে আলোচনার কেন্দ্রে রিয়াজ উদ্দিন লিপটন সাতকানিয়ার উপজেলার পশ্চিম ঢেমশা ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হলেন ছরুয়ার কামাল নরসিংদীর শিবপুরে অবৈধভাবে মাটি কাটায় দেড় লাখ টাকা জরিমানা ব্রাহ্মণপাড়া দীর্ঘভূমি উত্তরপাড়া যুব সংগঠনের উদ্যোগে দরিদ্রদের মাঝে ইফতার সামগ্রী বিতরণ চড়ুই বাতি সংগঠনের উদ্যোগে ২৩তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হবে কোটালীপাড়ায় ভয়াবহ অগ্নিকাণ্ড: পুড়ে ছাই ৮৫ ছাত্রীর স্বপ্নের মাদ্রাসা ব্যবসা প্রতিষ্ঠানের দেওয়াল ভেঙ্গে দিয়ে দখলের চেস্টা চাচীর বিরূদ্ধে ভাতিজির সংবাদ সম্মেলন আসিফ মাহমুদ  ও তার পরিবারের সদস্যদের ব্যাংক হিসাবসমূহের তথ্য ৩ মার্চ:খেলাফতের বিলুপ্তি, উম্মাহর ইতিহাসে বেদনাবিধুর এক দিন-
Headline
Wellcome to our website...
কুষ্টিয়ায় নবনির্বাচিত সংসদ সদস্য মুফতি আমির হামজাকে বর্ণাঢ্য সংবর্ধনা
/ ৯১ Time View
Update : শনিবার, ১৪ ফেব্রুয়ারী, ২০২৬, ৪:৫৬ অপরাহ্ন

কুষ্টিয়ায় নবনির্বাচিত সংসদ সদস্য মুফতি আমির হামজাকে বর্ণাঢ্য সংবর্ধনা

​ আবদুল্লাহ আল বিন জুবায়ের।
কুষ্টিয়া :

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কুষ্টিয়া-৩ (সদর) আসন থেকে বিপুল ভোটে নবনির্বাচিত সংসদ সদস্য মুফতি আমির হামজাকে বর্ণাঢ্য সংবর্ধনা প্রদান করা হয়েছে।

শনিবার সন্ধ্যা ৭টার দিকে কুষ্টিয়া হাজী শরিয়তউল্লাহ এতিমখানায় আব্দুল ওয়াহিদ অডিটোরিয়ামে বাংলাদেশ জামায়াতে ইসলামী কুষ্টিয়া পৌরসভার সর্বস্তরের জনগণের পক্ষ থেকে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
​কুষ্টিয়া শহর জামায়াতের আমীর এনামুল হকের সভাপতিত্বে এবং শহর জামায়াতের সেক্রেটারি শামীম হুসাইনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নবনির্বাচিত সংসদ সদস্য মুফতি আমির হামজা।

সংবর্ধনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “এই বিজয় কোনো ব্যক্তি বা দলের নয়, এই বিজয় কুষ্টিয়ার সর্বস্তরের মানুষের। দীর্ঘদিনের দুঃশাসন ও অন্যায়ের বিরুদ্ধে জনতা যে রায় দিয়েছে, তার মর্যাদা রক্ষায় আমি বদ্ধপরিকর। কুষ্টিয়া সদর আসনকে একটি আদর্শ ও মডেল জনপদ হিসেবে গড়ে তুলতে আমি সবার সহযোগিতা চাই। ​অনুষ্ঠানে বক্তব্য রাখেন কুষ্টিয়া জেলা জামায়াতের সেক্রেটারি অধ্যাপক সুজা উদ্দিন জোয়ার্দার এবং জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য অধ্যাপক ফরহাদ হুসাইন।

বক্তারা নবনির্বাচিত এমপিকে অভিনন্দন জানিয়ে আশা প্রকাশ করেন যে, তার নেতৃত্বে কুষ্টিয়ায় শান্তি, শৃঙ্খলা ও উন্নয়নের নতুন ধারা সূচিত হবে।​সংবর্ধনা অনুষ্ঠানের শেষ পর্যায়ে কুষ্টিয়া শহরের বিভিন্ন ওয়ার্ডের সাধারণ জনগণ ও নেতাকর্মীদের পক্ষ থেকে মুফতি আমির হামজাকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। এছাড়া শহরের বিশিষ্ট ব্যবসায়ী ও ব্যাংকার মহলের পক্ষ থেকেও তাকে পৃথকভাবে সম্মাননা ও পুষ্পস্তবক প্রদান করা হয়।

​এসময় শহর জামায়াতের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং বিপুল সংখ্যক সাধারণ মানুষ উপস্থিত ছিলেন। পুরো মিলনায়তন ও এর আশেপাশে উৎসুক জনতার ভিড় ছিল চোখে পড়ার মতো।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page