শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০২:১৫ অপরাহ্ন
Headline
ব্রাহ্মণপাড়ায় চিকিৎসক পরিচয়ে রোগী দেখার আড়ালে মাদক ব্যবসা, ইয়াবাসহ আটক একজন চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর হেলাল উদ্দিন ভূমি মন্ত্রণালয়ের দায়িত্ব পাওয়ায় সার্বভৌমত্ব সুরক্ষা পরিষদের অভিনন্দন নরসিংদী জেলা মডেল প্রেসক্লাব এর উদ্যোগে এতিম দের সন্মানে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত । বাগমারায় জামায়াত আমিরের মৃত্যুতে এমপি আব্দুল বারী সরদারের শোক প্রকাশ। নরসিংদীর শিবপুরে দুলালপুর ইউনিয়ন বিএনপির ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত সাতকানিয়ায় ‘কৃষকের বাজার’ এর উদ্বোধনী অনুষ্ঠানে এমপি শাহজাহান চৌধুরী সাতকানিয়ার ঢেমশা ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত। যুক্তরাষ্ট্রের সাথে বাণিজ্য চুক্তি কেন বাংলাদেশের জন্য বিপজ্জনক? গণতান্ত্রিক অধিকার কমিটির সেমিনার- নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক দুর্ঘটনায় ব্যবসায়ীর মৃত্যু ভূমি অফিসের উপ প্রশাসনিক কর্মকর্তার বিরু দ্ধে নানা অনিয়ম ও সেবা।
Headline
Wellcome to our website...
চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত
/ ২৭৫ Time View
Update : রবিবার, ৯ জুন, ২০২৪, ৫:৪৪ অপরাহ্ন

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত

24Hrstv বাংলাদেশ প্রতিনিধি দিলীপ কান্তি নাথ এর পাঠানো তত্ত্ব দিয়ে রিপোর্ট

০৯ ই জুন (রবিবার)সকাল ১০ টায় চট্টগ্রাম দামপাড়া পুলিশ লাইন্সস্থ মাল্টিপারপাস শেডে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের জুন মাসের মাসিক কল্যাণসভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের পুলিশ কমিশনার (অ্যাডিশনাল আইজিপি) জনাব কৃষ্ণ পদ রায়, বিপিএম (বার), পিপিএম (বার)।

পবিত্র কোরআন থেকে তেলাওয়াতের মধ্যে দিয়ে সভার কার্যক্রম শুরু হয়।

পরবর্তীতে গত কল্যাণ সভায় পুলিশ সদস্যদের উত্থাপিত সমস্যাসমূহের সমাধানকল্পে গৃহীত পদক্ষেপসমূহ সম্পর্কে অবগত করেন উপ-পুলিশ কমিশনার (ফোর্স অ্যান্ড ওয়েলফেয়ার) মোহাম্মদ মাহবুব আলম খান, পিপিএম। সভার বক্তব্যে সিএমপি কমিশনার পুলিশ সদস্যদের সততা, নিষ্ঠা ও কর্তব্যপরায়ণতার সাথে দায়িত্ব পালনের নির্দেশ দেন। এসময় তিনি বিভিন্ন স্তরের পুলিশ সদস্যদের সমস্যার কথা শুনেন ও তাৎক্ষণিক সমাধানের নির্দেশনা প্রদান করেন।

এছাড়াও সভায় দীর্ঘ কর্মময় জীবনে অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালন শেষে পিআরএলে গমনকারী পুলিশ সদস্য কনস্টেবল মোঃ কবির উদ্দিন সরকার, কনস্টেবল কাজী গোলাম সরোয়ার ও সাঁটলিপিকার ও মুদ্রাক্ষরিক ফরিদ উদ্দিন আক্তারগণকে ফুলেল শুভেচ্ছায় বিদায় জানান সিএমপি কমিশনার।

এসময় সেখানে সিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (প্রশাসন ও অর্থ) আ স ম মাহাতাব উদ্দিন, পিপিএম-সেবা; অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) মাসুদ আহাম্মদ, বিপিএম-সেবা, পিপিএম-সেবা; উপ-পুলিশ কমিশনার (সদর)মো. আব্দুল ওয়ারীশ, পিপিএম-সেবা (অতিরিক্ত ডিআইজি) সহ সিএমপির ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ ও বিভিন্ন স্তরের পুলিশ সদস্যগণ উপস্থিত ছিলেন।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page