শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ০৫:৫৯ অপরাহ্ন
Headline
সাংবাদিক নির্যাতন: বন্ধ করুন, নইলে কঠোর আন্দোলন এর ডাক বাংলাদেশ সাংবাদিক লেখক ঐক্য ফোরামের – কৃতি শিক্ষার্থীরাই আগামীদিনে দেশের নেতৃত্ব দিবে মনজুর এলাহী এমপি পাষন্ড বাবার কবল থেকে দুই বছরের শিশু সন্তানকে ফিরে পেতে মায়ের আকুতি মোল্লাহাটে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে বিএনপির আলোচনা সভা ও দোয়া মাহফিল সরাইলে একজন ভুয়া পুলিশ ও তিন কেজি মাদক সহ তিনজন আটক গ্যাস,বিদ্যুৎ সংকটসহ দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে নরসিংদীতে ১১ দলের স্বারকলিপি প্রদান সাংবাদিকতা পেশার অস্তিত্ব রক্ষায় অবিলম্বে গণমাধ্যম কমিশন গঠন করুন কুমিল্লা-৫ আসনের এমপি হাজী জসিম উদ্দিনকে নিয়ে ড. মোবারক হোসাইনের বক্তব্যে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রতিবাদ “বৈষম্য আন্দোলন ইতিহাসে বৈষম্যের শিকার:- বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল দুই কিশোরের
Headline
Wellcome to our website...
নরসিংদীর শিবপুরে শিক্ষার্থী-অভিভাবকদের অংশগ্রহণে বর্ণাঢ্য ফল উৎসব
/ ৪৪ Time View
Update : শনিবার, ১৮ জুলাই, ২০২৬, ২:৪৩ অপরাহ্ন

নরসিংদীর শিবপুরে শিক্ষার্থী-অভিভাবকদের অংশগ্রহণে বর্ণাঢ্য ফল উৎসব

আবু নাঈম রিপন :নরসিংদী প্রতিনিধি।।
নরসিংদীর শিবপুর উপজেলার দত্তেরগাঁও উচ্চ বিদ্যালয়ে শিক্ষার্থী ও অভিভাবকদের অংশগ্রহণে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে ফল উৎসব-২০২৬।দেশীয় ফলের পুষ্টিগুণ, স্বাস্থ্য উপকারিতা এবং দেশীয় ফল চাষে আগ্রহ সৃষ্টির লক্ষ্যে এ ব্যতিক্রমধর্মী আয়োজন করা হয়। বৃহস্পতিবার (১৬ ই জুলাই) বিকেলে বিদ্যালয় হলরুমে এই ফল উৎসব অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (অব.) ড. শাহনওয়াজ দিলরুবা খান। তিনি তাঁর বক্তব্যে বলেন, “দেশীয় ফল শুধু আমাদের ঐতিহ্যের অংশ নয়, এটি পুষ্টি ও সুস্বাস্থ্যের অন্যতম উৎস। শিশুদের মাঝে দেশীয় ফল খাওয়ার অভ্যাস গড়ে তুলতে পরিবার ও শিক্ষাপ্রতিষ্ঠানকে একসঙ্গে কাজ করতে হবে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শিবপুর উপজেলা নির্বাহী অফিসার ও বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি মোছা. ফারজানা ইয়াসমিন। তিনি শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, “ফাস্টফুডের প্রতি ঝোঁক কমিয়ে দেশীয় ফল খাওয়ার অভ্যাস গড়ে তুললে সুস্থ ও মেধাবী প্রজন্ম গড়ে উঠবে।”

এ সময় উপস্থিত ছিলেন শিবপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মু. আব্দুর রহিম, সাবেক শিক্ষা কর্মকর্তা নুর উদ্দিন দর্জি, শিবপুর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান শরীফ সারোয়ার জুয়েল, বিদ্যালয়ের প্রধান শিক্ষক শফিকুল ইসলাম, বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক, প্রাক্তন শিক্ষার্থী এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
অনুষ্ঠানে দেশীয় বিভিন্ন মৌসুমি ফলের আকর্ষণীয় প্রদর্শনী, ফলের পুষ্টিগুণ নিয়ে আলোচনা এবং শিক্ষার্থী-অভিভাবকদের অংশগ্রহণে নানা সচেতনতামূলক কার্যক্রম অনুষ্ঠিত হয়। পুরো আয়োজনে বিদ্যালয় প্রাঙ্গণে ছিল উৎসবমুখর পরিবেশ। অংশগ্রহণকারীরা এ ধরনের উদ্যোগকে সময়োপযোগী ও প্রশংসনীয় বলে অভিহিত করেন। অনুষ্ঠান শেষে বিদ্যালয় প্রাঙ্গনে একটি ফলের গাছ রোপন করেন।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page