মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬, ০৩:৫৪ অপরাহ্ন
Headline
সংরক্ষিত মহিলা আসনে রেনজিনা আহমেদ প্রিয়াংকাকে এমপি হিসেবে দেখতে চায় বাগেরহাটবাসী নরসিংদী জেলা প্রশাসন ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর এর যৌথ অভিযান ও মোবাইল কোর্ট জেল, ও জরিমানা আদায় বিজয়নগরে আন্তঃ জেলা ডাকাত দলের শীর্ষ সদস্য মুর্শিদ প্রকাশ মোরশেদ গ্রেফতার সোনারগাঁয়ের ‘শীর্ষ সন্ত্রাসী’ কাইল্লা রক্সি র‍্যাবের হাতে গ্রেপ্তার, ২৮ মামলার আসামি বাগেরহাটের উন্নয়নে কাজের অঙ্গীকার, বিএনপির মনোনয়নপত্র সংগ্রহ করলেন পাইলট রেনজিনা আহমেদ প্রিয়াংকা রাজশাহীর সংরক্ষিত আসনে ৬ নেত্রীর মনোনয়ন ফরম সংগ্রহ নরসিংদীর শিবপুর বাড়ৈ আলগী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে চুরি মশা বাহিত রোগ প্রতিরোধে মশক নিধন ও খাল পরিস্কার কর্মসূচির উদ্বোধন সাংবাদিকের পক্ষ থেকে সর্বস্তরের জনগণকে বাংলা নববর্ষের শুভেচ্ছা। জুলাই সনদ বাস্তবায়নে জনগণের ৭০% রায়কে অবজ্ঞা করার ফল শুভ হবে না অ্যাডভোকেট আনোয়ারুল আলম চৌধুরী।
Headline
Wellcome to our website...
নরসিংদীর শিবপুরে সৌদি আরবের উপহারকৃত খেজুর বিভিন্ন এতিমখানা ও মাদ্রাসায় বিতরণ
/ ১৪৮ Time View
Update : বৃহস্পতিবার, ১২ মার্চ, ২০২৬, ৭:৩৩ অপরাহ্ন

নরসিংদীর শিবপুরে সৌদি আরবের উপহারকৃত খেজুর বিভিন্ন এতিমখানা ও মাদ্রাসায় বিতরণ

আবুনাঈমরিপন:নরসিংদী প্রতিনিধি।
পবিত্র মাহে রমজান উপলক্ষে সৌদি আরবের উপহার হিসেবে প্রাপ্ত খেজুর শিবপুর উপজেলার বিভিন্ন মাদ্রাসা ও এতিমখানায় বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (১২ মার্চ) দুপুরে উপজেলা পরিষদ সভা কক্ষে শিবপুর উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ ফারজানা ইয়াসমিন মাদ্রাসা ও এতিমখানার শিক্ষকদের হাতে উপহারের এসব খেজুর তুলে দেন। তিনি বলেন, পবিত্র রমজান মাসে এতিম ও মাদ্রাসা শিক্ষার্থীদের পাশে দাঁড়ানো মানবিক ও কল্যাণকর উদ্যোগ। সৌদি আরবের পক্ষ থেকে প্রাপ্ত এই উপহার তাদের জন্য একটি বিশেষ সহায়তা হিসেবে কাজ করবে। উপজেলার ৬০ টি মাদ্রাসা ও এতিম খানায় বিতরন করা হয়েছে এসব খেজুর।এসময় উপস্থিত ছিলেন শিবপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মুহ.আব্দুর রহিম, উপজেলা প্রকৌশলী খোন্দকার গোলাম শওকত, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ রকিবুল ইসলাম, শিবপুরপ্রমুখ।
উল্লেখ্য, শিবপুর উপজেলায় ১৫২ কেজি খেজুর উপহার হিসেবে আসে।
যা উপজেলার ৬০ টি মাদ্রাসা ও এতিম খানায় আনুষ্ঠানিক ভাবে বিতরণ করা হয়েছে।
উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, প্রতি বছরই সৌদি আরবের পক্ষ থেকে প্রাপ্ত খেজুর উপজেলার বিভিন্ন এতিমখানা ও মাদ্রাসায় বিতরণ করা হয়ে থাকে। এর মাধ্যমে এতিম ও সুবিধাবঞ্চিত শিক্ষার্থীরা রমজান মাসে কিছুটা হলেও সহায়তা পেয়ে থাকে।এ উদ্যোগকে মানবিকতার উজ্জ্বল দৃষ্টান্ত হিসেবে উল্লেখ করে উপস্থিত শিক্ষকরা উপজেলা প্রশাসনকে ধন্যবাদ জানান এবং ভবিষ্যতেও এমন কার্যক্রম অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page