মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ০৪:৫৮ অপরাহ্ন
Headline
শরীয়তপুর জেলাবাসীর উদ্দেশে পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা জানালেন সাবেক ছাত্রদল নেতা মাহমুদ খোকন। বিএনপি নেতা মাসুদ রানার নবীনগর পৌরসভার ‘মেয়র’ পদে নির্বাচন করার ঘোষণা! বিচ্ছিন্নতাবাদীদের সংবাদ সম্মেন চক্রান্তের বিরুদ্ধে আমার অবস্থান অনড় থাকবে ইসলামী ব্যাংকে এস আলম চক্রের প্রত্যাবর্তনের চক্রান্তের প্রতিবাদে মাগুরায় মানববন্ধন ও সমাবেশ হোমনায় মাদকের বিরুদ্ধে সংবাদ করায় সাংবাদিকের উপর হামলা চান্দলা করিম বক্স হাই স্কুল অ্যান্ড কলেজের সভাপতি আবুল বাশার সরকার রিপোর্ট : এমদাদুল সরকার।  তথ্য গোপন করে প্রধান পরীক্ষকের দায়িত্বে বাবা, ছেলে পরীক্ষার্থী নরসিংদীর সদরের তিনটি ইউনিয়নে অসহায়, গরীব, দুস্থ মানুষের মাঝে চাল,শুকনো খাবার বিতরন করলেন আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় কুরবানির পশুর চামড়া সংরক্ষণের জন্য উপজেলার ৪৪টি এতিমখানায় ২০ টন লবণ বিতরণ করা হয়েছে। কুমিল্লায় সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের মাঝে চেক বিতরণ ও সচেতনতামূলক অনুষ্ঠান অনুষ্ঠিত
Headline
Wellcome to our website...
পঞ্চগড়ে ‘নতুন কুঁড়ি স্পোর্টস–২০২৬’ এর উদ্বোধন
/ ১০১ Time View
Update : শনিবার, ২ মে, ২০২৬, ৪:৪১ অপরাহ্ন

পঞ্চগড়ে ‘নতুন কুঁড়ি স্পোর্টস–২০২৬’ এর উদ্বোধন

পঞ্চগড় প্রতিনিধি:মো আরিফুল ইসলাম ইরান

শিশু-কিশোরদের ক্রীড়া প্রতিভা অন্বেষণ ও বিকাশের লক্ষ্যে পঞ্চগড়ে জাঁকজমকপূর্ণ আয়োজনের মধ্য দিয়ে ‘নতুন কুঁড়ি স্পোর্টস–২০২৬’-এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (০২ মে ২০২৬) বিকাল ৪টায় দেশের প্রতিটি জেলায় একযোগে এই কর্মসূচির উদ্বোধন করা হয়।
এ উপলক্ষে পঞ্চগড় জেলা স্টেডিয়ামে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উদ্বোধন করেন পঞ্চগড়-১ আসনের মাননীয় সংসদ সদস্য মুহাম্মদ নওশাদ জমির।
একই সময় সিলেট থেকে সরাসরি এবং অন্যান্য জেলায় ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্য প্রদান করেন মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান, এমপি। তিনি তার বক্তব্যে দেশের ক্রীড়াঙ্গনকে এগিয়ে নিতে শিশু-কিশোরদের সম্পৃক্ততার ওপর গুরুত্বারোপ করেন এবং তৃণমূল পর্যায় থেকে প্রতিভা তুলে আনার আহ্বান জানান।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জেলা প্রশাসক (সার্বিক)………………. , পুলিশ সুপার জনাব রবিউল ইসলাম, উপজেলা নির্বাহী অফিসার ফাহমিদা সুলতানা, জেলা বিএনপির আহবায়ক জহিরুল ইসলাম কাচ্চু, যুগ্ম আহ্বায়ক এম এ মজিদ, যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট মির্জা নাজমুল ইসলাম কাজল (পিপি) সহ বিভিন্ন ক্রীড়া ইভেন্টের প্রশিক্ষক ও সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, বর্তমান প্রজন্মকে মাদক, সন্ত্রাস ও সামাজিক অবক্ষয় থেকে দূরে রাখতে খেলাধুলার কোনো বিকল্প নেই। এ ধরনের আয়োজন শিশু-কিশোরদের শারীরিক ও মানসিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।
অনুষ্ঠান শেষে বিভিন্ন ক্রীড়া ইভেন্টের উদ্বোধন করা হয়। এতে অংশগ্রহণকারী খেলোয়াড়দের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায়। আয়োজকরা আশা প্রকাশ করেন, ‘নতুন কুঁড়ি স্পোর্টস–২০২৬’ জেলার ক্রীড়াঙ্গনে নতুন প্রাণচাঞ্চল্য সৃষ্টি করবে।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page