বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০১:৫৮ পূর্বাহ্ন
Headline
নরসিংদীতে গ্যাসের সংকট নিরসনে করণীয় নির্ধারনে মতবিনিময় সভা অনুষ্ঠিত কুমিল্লা দাউদকান্দিতে গাঁজা-চাপাতিসহ গ্রেপ্তার-৭ ঢাকা- সিলেট মহাসড়কের হাইওয়ে থানা কমিটির সাধারণ সম্পাদক হলেন অ্যাডভোকেট নুরুজ্জামান লস্কর তপু কাজিপুরে অবৈধ বালু উত্তোলনে ৩ ব্যবসায়ীর অর্থদণ্ড। নরসিংদীর শিবপুরে ডিসি রোডের ময়লার ভাগাড়কে ফুল,ফল ও ঔষধি বাগান করলেন উপজেলা নির্বাহী অফিসার ব্রাহ্মণবাড়িয়ায় প্রেসক্লাবে সংবাদ সম্মেলন যুবদল নেতার ভয়ে পালিয়ে বেড়াচ্ছেন একটি পরিবার নুসরাত হত্যা মামলায় দুই আসামির মৃত্যুদণ্ড বহাল, ১০ জন খালাস কুমিল্লায় সীমান্তে বিজিবির হানা, ৮০ কেজি গাঁজা উদ্ধার আলী টেক বাজারে মাদকের ছড়াছড়ি, আতঙ্কে ৮ নম্বর ওয়ার্ডবাসী* *নিয়মিত অভিযান ও উৎস উৎঘাটনের দাবি স্থানীয়দের* প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা জহির উদ্দিন স্বপনকে ডিএসইউ উপাচার্য প্রফেসর ড. আসিফ মিজানের অভিনন্দন
Headline
Wellcome to our website...
পাবনা রুপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের সমাপ্তির আশ্বাস দিয়েছেন রাশিয়া
/ ২৪৪ Time View
Update : বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৪, ৯:১০ পূর্বাহ্ন

পাবনা রুপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের সমাপ্তির আশ্বাস দিয়েছেন রাশিয়া

স্টাফ রিপোর্টার: স্বপন দাস

রাশিয়া সরকারের রাষ্ট্রদূত আলেক্সান্ডার মান্টিটস্কি, পাবনা রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের সমাপ্তি নিশ্চিত করার আশ্বাস দিয়েছেন এবং বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রতি রাশিয়া সরকারের সমর্থন পুনর্ব্যক্ত করেছেন।

বুধবার (১৮ সেপ্টেম্বর) পররাষ্ট্র সচিব মো. জসীম উদ্দিনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করে এমন আশ্বাস দেন রাষ্ট্রদূত মান্টিটস্কি।
পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, রাশিয়ার রাষ্ট্রদূত পররাষ্ট্র সচিবকে দায়িত্ব গ্রহণের জন্য অভিনন্দন জানান এবং বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রতি রাশিয়ান সরকারের সমর্থন পুনর্ব্যক্ত করেন। তারা জ্বালানি নিরাপত্তা, খাদ্য নিরাপত্তা, বাণিজ্য ও বিনিয়োগ, বহুপাক্ষিক ফোরামে সহযোগিতা এবং আইসিটি, শিক্ষা ও সংস্কৃতির ক্ষেত্রে দ্বিপাক্ষিক সহযোগিতাসহ পারস্পরিক স্বার্থের বিষয় নিয়ে আলোচনা করেন।

উভয়পক্ষ ঢাকা-মস্কোর দ্বিপাক্ষিক সম্পর্কের বর্তমান অবস্থান নিয়ে সন্তোষ প্রকাশ করেন এবং আগামী দিনে সম্পর্ক আরও জোরদার করার প্রতিশ্রুতি ব্যক্ত করেন।

পররাষ্ট্র সচিব রাশিয়ার চলমান সহায়তা, বিশেষ করে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র প্রকল্প বাস্তবায়নের জন্য রাষ্ট্রদূতকে ধন্যবাদ জানান। রাষ্ট্রদূত প্রকল্পের সফল সমাপ্তি নিশ্চিত করার বিষয়ে অব্যাহত সহযোগিতার আশ্বাস দেন।

পররাষ্ট্র সচিব রাশিয়ায় উচ্চশিক্ষা গ্রহণকারী বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য বৃত্তির সংখ্যা বাড়ানোয় দেশটির সরকারকে ধন্যবাদ জানান।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page