বুধবার, ১০ জুন ২০২৬, ০৭:২৫ পূর্বাহ্ন
Headline
কুমিল্লা ব্রাহ্মণপাড়ায় শিশু ধর্ষণের চেষ্টা ধামাচাপা দিতে ‘৫ লাখ টাকা’র প্রহসনের সালিশ এলাকার যুব সমাজ মুখ খুললেই যুবসমাজকে মামলার হুমকি দেয় মেম্বার-সর্দার রা ! ৩ বছর ধরে বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা আনয়ারা বেগম অনুপস্থিত। ব্রাহ্মণপাড়ায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জমি দখল করে বাড়ি নির্মাণের অভিযোগ সাংবাদিক নার্গিস জুঁইকে আদালত চত্বরে মারধরের ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ ঢালুয়া দারুসুন্নাত দাখিল মাদ্রাসায় ল্যাপটপ ও ফটোকপি সুবিধা সম্বলিত প্রিন্টার উপহার লায়ন সৈয়দ হারুন এমজেএফ ভুয়া অনলাইন পোর্টালের নামে প্রতারণা, সাধারণ মানুষের কাছ থেকে হাতিয়ে নেওয়া হচ্ছে হাজার,হাজার টাকা পবিত্র ঈদুল আযহা উপলক্ষে শুভেচ্ছা জানিয়েছেন সাংবাদিক নেতা আহমেদ আবু জাফর “ত্রিশালের নজরুল মঞ্চে প্রভাষক লিটনের অনবদ্য অভিনয়- “নজরুল জয়ন্তীর বর্ণাঢ্য আয়োজনে মুগ্ধ দর্শক” শরীয়তপুর জেলাবাসীর উদ্দেশে পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা জানালেন সাবেক ছাত্রদল নেতা মাহমুদ খোকন। বিএনপি নেতা মাসুদ রানার নবীনগর পৌরসভার ‘মেয়র’ পদে নির্বাচন করার ঘোষণা!
Headline
Wellcome to our website...
ফরিদপুর শহরের গোয়ালচামট শ্রীধাম শ্রী অঙ্গনে ভক্তবৃন্দের ঢল
/ ৪৯৫ Time View
Update : মঙ্গলবার, ২১ মে, ২০২৪, ২:৪৫ অপরাহ্ন

ফরিদপুর শহরের গোয়ালচামট শ্রীধাম শ্রী অঙ্গনে ভক্তবৃন্দের ঢল

বিপ্লব কুমার দাস।উপদেষ্টা ও নিজস্ব প্রতিবেদকঃ

ফরিদপুর শহরের গোয়ালচামটে শুরু হয়েছে প্রভু জগদ্বন্ধু সুন্দরের ১৫৪ তম শুভ আবির্ভাব তিথি। এ উপলক্ষে চলছে ৯ দিনব্যাপী ধর্মীয় অনুষ্ঠান। আর উৎসবকে কেন্দ্র করে প্রতিদিন অসংখ্য ভক্তবৃন্দের আগমন ঘটছে। এ ব্যাপারে সরেজমিন পরিদর্শন কালে দেখা গেছে শ্রীধাম শ্রী অঙ্গনে সকাল থেকে মধ্যরাত পর্যন্ত ভক্তবৃন্দরা এসে ভিড় করছেন। শুধু ফরিদপুর নয় পার্শ্ববর্তী জেলা থেকেও অসংখ্য ভক্তবৃন্দ উৎসবে সমবেত হয়েছেন। এদিকে ভক্তবৃন্দ সেবায় বেশ কয়েকটা স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান এখানে অংশগ্রহণ করছেন। তারা বিনামূল্যে মিষ্টান্ন বিতরণ, পানীয় জল বিতরণ, শরবত বিতরণের মতো কর্মসূচি হাতে নিয়েছেন।

এদিকে উৎসব চলাকালে যাতে কোন রকম অপ্রীতিকর ঘটনা না ঘটে তার জন্য ইতোমধ্যে পুলিশ বাহিনীর সদস্যদের দায়িত্ব পালন করতে দেখা যায়। জানা যায় ফরিদপুরের অন্যতম ধর্মীয় প্রতিষ্ঠান শ্রীধাম শ্রী অঙ্গনে প্রতিবছরই প্রভু জগৎবন্ধু সুন্দরের শুভ আবির্ভাব তিথি উৎসব পালন করে থাকে। এবারও চলছে এ উৎসব। তা ছাড়া উৎসব চলাকালে পুরো এলাকাতেই আনন্দ মুখর পরিবেশ সৃষ্টি হয়। এবার ও তার ধারাবাহিকতা অব্যাহত রয়েছে। এখানে উৎসব চলাকালে হাজার হাজার ভক্তবৃন্দের জন্য প্রসাদ পরিবেশন করা হয়ে থাকে। এবারও বিভিন্ন ব্যক্তি ও শতাধিক প্রতিষ্ঠান উৎসবে ভক্তদের প্রসাদ পরিবেশন করছে।

আগামী ২৩ মে বৃহস্পতিবার এই উৎসবের সমাপ্ত হবে বলে জানা গেছে। এদিকে উৎসবকে কেন্দ্র করে শহরের মহিম স্কুলের মাঠে একটি মেলার ও আয়োজন করা হয়েছে। উক্ত মেলাতে বিভিন্ন রকম পণ্য বিক্রি করতে দেখা গেছে। তাছাড়া শিশু-কিশোরদের জন্য বিভিন্ন রকম খেলার ব্যবস্থা করেছেন কর্তৃপক্ষ। সবকিছু মিলে এবারের উৎসবটি এখন পর্যন্ত বেশ ভালোভাবে এগিয়ে চলছে এবং তা ভালোভাবে শেষ হবে বলে এখানকার কর্মকর্তারা আশা করছেন।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page