শুক্রবার, ০৬ মার্চ ২০২৬, ০৯:০০ পূর্বাহ্ন
Headline
কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত  নেতৃত্ব ও সংহতি: গোপালগঞ্জ পৌরসভা নির্বাচনে মেয়র প্রার্থী হিসেবে আলোচনার কেন্দ্রে রিয়াজ উদ্দিন লিপটন সাতকানিয়ার উপজেলার পশ্চিম ঢেমশা ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হলেন ছরুয়ার কামাল নরসিংদীর শিবপুরে অবৈধভাবে মাটি কাটায় দেড় লাখ টাকা জরিমানা ব্রাহ্মণপাড়া দীর্ঘভূমি উত্তরপাড়া যুব সংগঠনের উদ্যোগে দরিদ্রদের মাঝে ইফতার সামগ্রী বিতরণ চড়ুই বাতি সংগঠনের উদ্যোগে ২৩তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হবে কোটালীপাড়ায় ভয়াবহ অগ্নিকাণ্ড: পুড়ে ছাই ৮৫ ছাত্রীর স্বপ্নের মাদ্রাসা ব্যবসা প্রতিষ্ঠানের দেওয়াল ভেঙ্গে দিয়ে দখলের চেস্টা চাচীর বিরূদ্ধে ভাতিজির সংবাদ সম্মেলন আসিফ মাহমুদ  ও তার পরিবারের সদস্যদের ব্যাংক হিসাবসমূহের তথ্য ৩ মার্চ:খেলাফতের বিলুপ্তি, উম্মাহর ইতিহাসে বেদনাবিধুর এক দিন-
Headline
Wellcome to our website...
ব্রাহ্মণপাড়ায় গভীর রাতে চান্দলায় গোয়ালঘরে আগুন, আড়াই লাখ টাকার ক্ষয়ক্ষতি
/ ১১৮ Time View
Update : রবিবার, ১৫ ফেব্রুয়ারী, ২০২৬, ৪:৪২ অপরাহ্ন

ব্রাহ্মণপাড়ায় গভীর রাতে চান্দলায় গোয়ালঘরে আগুন, আড়াই লাখ টাকার ক্ষয়ক্ষতি

সোহেল খান চৌধুরী

কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় গভীর রাতে গোয়ালঘরে অগ্নিকাণ্ডের ঘটনায় প্রায় আড়াই লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। শনিবার রাত আনুমানিক ( ৩টার দিকে ) উপজেলার চান্দলা ইউনিয়নের চান্দলা পশ্চিম পাড়ার বাকিস মিয়ার গোয়ালঘরে এ ঘটনা ঘটে।

ক্ষতিগ্রস্ত পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, রাতের গভীরে হঠাৎ গোয়ালঘর থেকে ধোঁয়া ও আগুনের শিখা দেখতে পান প্রতিবেশীরা। মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়লে গোয়ালঘরে থাকা খড়, কাঠ ও অন্যান্য সামগ্রী পুড়ে যায়। খবর পেয়ে আশপাশের লোকজন ছুটে এসে দীর্ঘ চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন। তবে তার আগেই গোয়ালঘরের একটি বড় অংশ ভস্মীভূত হয়ে যায়।

ক্ষতিগ্রস্ত বাকিস মিয়া জানান, অগ্নিকাণ্ডে তার গোয়ালঘরে রাখা খড়, কাঠ, বাঁশসহ প্রয়োজনীয় বিভিন্ন জিনিসপত্র পুড়ে গেছে। এতে প্রায় আড়াই লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে তিনি দাবি করেন। আগুনের সূত্রপাত কীভাবে হয়েছে, তাৎক্ষণিকভাবে তা নিশ্চিত হওয়া যায়নি।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page