বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০৭:২২ পূর্বাহ্ন
Headline
সাতকানিয়ায় ছদাহা ইউনিয়নে ২ কিশোরীকে ৭ জন মিলে গণধর্ষণ ব্রাহ্মণপাড়ায় মোবাইল কোর্ট অভিযান: মাদক সেবনের দায়ে ৪ যুবকের কারাদণ্ড। তারিখ: ১৩.০৫.২০২৬ খ্রি. জেলা তথ্য অফিস,পঞ্চগড় এর ব্যবস্থাপনায় বর্তমান সরকারের নির্বাচনি ইশতেহার বাস্তবায়নের অংশ হিসেবে ফ্যামিলি কার্ড, খাল খনন, বৃক্ষরোপণ, নারীর জন্য গাড়ী, কৃষক কার্ড, ও কৃষি ঋণ নরসিংদীর শিবপুরে শিক্ষা প্রতিষ্ঠানের মান উন্নয়নে ভিজিট বাড়িয়ে প্রতিবেদন দাখিলের নির্দেশ একজন বীরের বিদায় হাম আক্রান্ত শিশুদের সুচিকিৎসায় দ্রুত পদক্ষেপ নিতে বিক্ষোভ মিছিল ও স্মারকলিপি পেশ- সরকারের ১৮০ দিনের কর্মপরিকল্পনা ও বাস্তবায়ন কার্যক্রম নিয়ে কুমিল্লার সার্কিট হাউসে প্রেস ব্রিফিং দুঃসহ স্মৃতির সাক্ষী বীরাঙ্গনা টেপরী রানীর রাষ্ট্রীয় মর্যাদায় শেষ কৃত্য সম্পন্ন কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে হামের উপসর্গে আরও এক শিশুর মৃত্যু সাবেক মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন মারা গেছেন ।
Headline
Wellcome to our website...
শিরোনাম: ভোলার চরফ্যাশনে ধর্ষণ মামলায় গ্রেফতার, ‘পরিকল্পিত ষড়যন্ত্র ও জমি বিরোধের জের’ দাবি পরিবারের
/ ৭৩ Time View
Update : রবিবার, ৩ মে, ২০২৬, ৭:৩০ পূর্বাহ্ন

শিরোনাম: ভোলার চরফ্যাশনে ধর্ষণ মামলায় গ্রেফতার, ‘পরিকল্পিত ষড়যন্ত্র ও জমি বিরোধের জের’ দাবি পরিবারের


ভোলা জেলা প্রতিনিধি:

ভোলার চরফ্যাশন উপজেলার শশীভূষণ থানা এলাকায় একটি শিশু ধর্ষণ মামলায় সেলিম খন্দকার নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। তিনি এনসিপির এমপি প্রার্থী শাহাদাত খন্দকার মঞ্জুর বাবা।

পরিবারের অভিযোগ, গত ৩০ তারিখ দিবাগত রাত আনুমানিক ১টা ১০ মিনিটে শশীভূষণ থানা পুলিশ তাদের গ্রামের বাসা থেকে সেলিম খন্দকারকে গ্রেফতার করে। পরবর্তীতে তারা জানতে পারেন, স্থানীয় বাসিন্দা মোঃ লোকমান হোসেন তার বিরুদ্ধে শিশু ধর্ষণের অভিযোগে মামলা দায়ের করেছেন।

অভিযুক্তের পরিবার দাবি করে, ২০২০ সালের করোনা কালীন সময়ে মোঃ লোকমান হোসেন ও তার আত্মীয়দের সঙ্গে জমি সংক্রান্ত বিরোধ সৃষ্টি হয়। সে সময় উভয় পক্ষের মধ্যে উত্তেজনাকর পরিস্থিতি তৈরি হয় এবং পরবর্তীতে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে সালিশী বৈঠকে বিষয়টি নিষ্পত্তি হয়। ওই সালিশে অভিযোগগুলো মিথ্যা প্রমাণিত হওয়ার পর উভয় পক্ষের মধ্যে আপস-মীমাংসা হয়।

পরিবারের অভিযোগ, সেই ঘটনার পর থেকেই প্রতিপক্ষ বিভিন্ন সময় তাদের বিরুদ্ধে ষড়যন্ত্র ও হয়রানিমূলক কর্মকাণ্ড চালিয়ে আসছে। তারা জানান, তাদের বিদেশি আম ও অন্যান্য ফলের বাগানে বারবার শিশুদের মাধ্যমে ফল নষ্ট করা হতো। বিষয়টি একাধিকবার স্থানীয়ভাবে জানানো হলেও কোনো কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি।

পরিবারের দাবি অনুযায়ী, এক পর্যায়ে ফল নষ্ট করার ঘটনায় ক্ষুব্ধ হয়ে সেলিম খন্দকার অভিযোগকারীর এক শিশুকে শাসন করেন। পরে বিষয়টি সমাধানের চেষ্টা করা হয় এবং স্থানীয়ভাবে সমাধানের আশ্বাস দেওয়া হয়।

অভিযুক্তের পরিবার আরও দাবি করে, জমি সংক্রান্ত বিরোধ ও অর্থনৈতিক দাবি পূরণ না হওয়ায় প্রতিপক্ষ একটি কুচক্রী মহলের যোগসাজশে পরিকল্পিতভাবে মিথ্যা মামলা দায়ের করেছে। তাদের অভিযোগ, রাজনৈতিকভাবে হেয় প্রতিপন্ন করার উদ্দেশ্যেই এই মামলা করা হয়েছে।

এদিকে, স্থানীয় সূত্রে জানা যায়, বাগানে ফল নষ্টের ঘটনাকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে দুই পক্ষের মধ্যে বিরোধ চলছিল।

অন্যদিকে, অভিযোগকারী পক্ষের বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।

এ বিষয়ে এনসিপির এমপি প্রার্থী শাহাদাত খন্দকার মঞ্জু বলেন, তার বাবার বিরুদ্ধে আনা অভিযোগ সম্পূর্ণ মিথ্যা ও অপবাদমূলক। তিনি এই ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত সত্য উদঘাটন এবং দোষীদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।

শশীভূষণ থানা পুলিশ জানিয়েছে, “অভিযোগের ভিত্তিতে গ্রেফতার করা হয়েছে এবং বিষয়টি তদন্তাধীন রয়েছে। তদন্ত শেষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

স্থানীয়দের মধ্যে ঘটনাটি নিয়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এবং নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়েছেন অনেকে।

স্টাফ রিপোর্টার: মোহাম্মদ সাকিব মুন্সী, ভোলা জেলা

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page