মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ০৩:৪৬ অপরাহ্ন
Headline
কুমিল্লা ব্রাহ্মণপাড়ায় শিশু ধর্ষণের চেষ্টা ধামাচাপা দিতে ‘৫ লাখ টাকা’র প্রহসনের সালিশ এলাকার যুব সমাজ মুখ খুললেই যুবসমাজকে মামলার হুমকি দেয় মেম্বার-সর্দার রা ! ৩ বছর ধরে বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা আনয়ারা বেগম অনুপস্থিত। ব্রাহ্মণপাড়ায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জমি দখল করে বাড়ি নির্মাণের অভিযোগ সাংবাদিক নার্গিস জুঁইকে আদালত চত্বরে মারধরের ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ ঢালুয়া দারুসুন্নাত দাখিল মাদ্রাসায় ল্যাপটপ ও ফটোকপি সুবিধা সম্বলিত প্রিন্টার উপহার লায়ন সৈয়দ হারুন এমজেএফ ভুয়া অনলাইন পোর্টালের নামে প্রতারণা, সাধারণ মানুষের কাছ থেকে হাতিয়ে নেওয়া হচ্ছে হাজার,হাজার টাকা পবিত্র ঈদুল আযহা উপলক্ষে শুভেচ্ছা জানিয়েছেন সাংবাদিক নেতা আহমেদ আবু জাফর “ত্রিশালের নজরুল মঞ্চে প্রভাষক লিটনের অনবদ্য অভিনয়- “নজরুল জয়ন্তীর বর্ণাঢ্য আয়োজনে মুগ্ধ দর্শক” শরীয়তপুর জেলাবাসীর উদ্দেশে পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা জানালেন সাবেক ছাত্রদল নেতা মাহমুদ খোকন। বিএনপি নেতা মাসুদ রানার নবীনগর পৌরসভার ‘মেয়র’ পদে নির্বাচন করার ঘোষণা!
Headline
Wellcome to our website...
“সরকারি ইমেইল ব্যবহার করে জামায়াত নেতাদের টার্গেট, পরিকল্পিত সাইবার হামলার অভিযোগ”
/ ৩৭৪ Time View
Update : রবিবার, ১ ফেব্রুয়ারী, ২০২৬, ৭:০৮ অপরাহ্ন

“সরকারি ইমেইল ব্যবহার করে জামায়াত নেতাদের টার্গেট, পরিকল্পিত সাইবার হামলার অভিযোগ”

মোঃ রেজাউল করিম
নিজস্ব প্রতিবেদকঃ

জামায়াতের আইটি টিমের সংবাদ সম্মেলনে উঠে এসেছে একাধিক গুরুতর ও উদ্বেগজনক তথ্য।
সংবাদ সম্মেলনে জানানো হয়, সরকারি মেইল এড্রেস ব্যবহার করে পরিকল্পিতভাবে ফিশিং লিংক তৈরি করা হয়েছে, যার মাধ্যমে জামায়াতের শীর্ষ নেতাদের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট ও ডিজিটাল ডিভাইসের নিয়ন্ত্রণ নেওয়ার চেষ্টা চালানো হয়।

আইটি টিমের তথ্যমতে, সরকারি ইমেইল ঠিকানা থেকে “Urgent” শিরোনামে ফাইল পাঠিয়ে জামায়াতের আমিরসহ অন্যান্য শীর্ষ নেতা এবং দলের বিভিন্ন অফিসিয়াল পেইজের এক্সেস দখলের জন্য বিগত কয়েকদিন ধরে ধারাবাহিক চেষ্টা করা হয়েছে।
সংবাদ সম্মেলনে আরও জানানো হয়, রাষ্ট্রপতির কার্যালয় থেকে পাঠানো ইমেইলের মাধ্যমে প্রেরিত একটি ফিশিং ফাইলের মাধ্যমে জামায়াত আমিরের এক্স (টুইটার) অ্যাকাউন্ট হ্যাক করা হয়। বিষয়টিকে তারা একটি গভীরভাবে পরিকল্পিত সাইবার আক্রমণ ও ষড়যন্ত্র হিসেবে আখ্যায়িত করেন।
জামায়াতের আইটি টিম দাবি করে, এ সংক্রান্ত প্রামাণ্য ডকুমেন্ট ও প্রযুক্তিগত আলামত সংবাদ সম্মেলনে বিস্তারিতভাবে উপস্থাপন করা হয়েছে। ঘটনার সুষ্ঠু অনুসন্ধানের জন্য তারা নিরপেক্ষ ও আন্তর্জাতিক মানের তদন্তের জোর দাবি জানিয়েছেন।

তাদের ভাষ্য অনুযায়ী, এই ধরনের সাইবার হুমকি শুধু একটি রাজনৈতিক দলের জন্য নয়, দেশের সামগ্রিক ডিজিটাল নিরাপত্তার জন্যও মারাত্মক ঝুঁকির ইঙ্গিত বহন করে।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page