মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫, ০৬:২০ অপরাহ্ন
Headline
টঙ্গীতে তথ্যবাণী পত্রিকার সম্পাদক প্রয়াত আমিনুল হক’র স্মরণে দোয়া ও খাদ্য সামগ্রী বিতরন পদ্মা সেতুতে মাঝ রাতে বাস দুর্ঘটনায় হেলপার নিহত, আহত ৭-৮ ব্রাহ্মণপাড়া বৃহওর চান্দলা প্রবাসী ইসলামী সমাজ কল্যান এর উদ্যাগে হিফজুল কোরান প্রতিযোগিতার ফাইনাল অনুষ্ঠিত কুমিল্লায় যথাযোগ্য মর্যাদা শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত কুমিল্লায় চলছে দ্বিতীয় দিনের নির্বাচনী পোস্টার-ব্যানার অপসারণ কুমিল্লায় র‌্যাবের নিরাপত্তা জোরদার চার শতাধিক শীতার্ত মানুষের মাঝে সেনাবাহিনীর শীতবস্ত্র বিতরণ সরাইল তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দু’ গ্রামবাসী’র মাঝে ৪ ঘন্টা সংঘর্ষ চলে, আহত শতাধিক সুনামগঞ্জে শাল্লায় হাওর ফসল রক্ষা স্বাধীন বাংলাদেশ এবং মেজর জিয়াউর রহমান
Headline
Wellcome to our website...
সাবেক এমপি একরামুল করিম চৌধুরীর ব্যবহৃত শর্টগান মিলল কবরস্থানে
/ ১৬৯ Time View
Update : শুক্রবার, ৬ সেপ্টেম্বর, ২০২৪, ৭:২৪ পূর্বাহ্ন

সাবেক এমপি একরামুল করিম চৌধুরীর ব্যবহৃত শর্টগান মিলল কবরস্থানে

মোঃ সামছু উদ্দিন লিটন, নোয়াখালী প্রতিনিধি

নোয়াখালী-৪ (সদর-সুবর্ণচর) আসনের সাবেক সংসদ সদস্য মোহাম্মদ একরামুল করিম চৌধুরীর নামে লাইসেন্সকৃত একটি শর্টগান পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। ওই সময় ঘটনাস্থল থেকে ১২ রাউন্ড কার্তুজও জব্দ করা হয়।
বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) রাত সোয়া ৯টার দিকে নোয়াখালী জেলার কবিরহাট উপজেলার সুন্দলপুর ইউনিয়নের ৭নম্বর ওয়ার্ডের সুন্দলপুর গ্রামের একটি কবরস্থান থেকে অস্ত্রটি উদ্ধার করা হয়।
নোয়াখালীর পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ আসাদুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, বৃহস্পতিবার রাতে কবিরহাট থানার পুলিশ, সেনাবাহিনী ও র‍্যাব যৌথ অভিযান পরিচালনা করে। অভিযান পরিচালনার সময় গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার সুন্দলপুর ইউনিয়নের সুন্দলপুর গ্রামের সন্তান সাবেক সংসদ সদস্য একরামুল করিম চৌধুরীর বাড়ির উত্তর-পশ্চিম পার্শ্বের কবরস্থানে পরিত্যক্ত অবস্থায় ১টি সাদা প্লাস্টিকের বস্তা মুখবন্ধ অবস্থায় দেখা যায়। পরে বস্তাটি উপস্থিত লোকজনের সামনে খুললে একটি শর্টগান এবং ১২ রাউন্ড কার্তুজ পাওয়া যায়।এ বিষয়ে জানতে একাধিকবার নোয়াখালী-৪ (সদর-সুবর্ণচর) আসনের সাবেক সংসদ সদস্য মোহাম্মদ একরামুল করিম চৌধুরীর মুঠোফোনে কল করা হলে ফোন বন্ধ পাওয়া যায়। তবে তার ছেলে সুবর্ণচর উপজেলা পরিষদ সাবেক চেয়ারম্যান আতাহার ইশরাক সাবাব চৌধুরী বলেন, অস্ত্রটি আমার বাবার নামে লাইসেন্সকৃত ছিল। তিনি অসুস্থ থাকায় যথাসময়ে সরকারের নির্দেশনা মোতাবেক হস্তান্তর করতে পারেননি। বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে লিখিত ভাবে জানানো হয়েছে বলেও তিনি দাবি করেন।
এসপি আসাদুজ্জামান আরও বলেন, পরবর্তীতে অনুসন্ধানকালে অস্ত্রটি নোয়াখালী-৪ আসনের সাবেক সংসদ সদস্য একরামুল করিম চৌধুরীর নামে লাইসেন্সকৃত বলে জানা যায়।এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page