সোমবার, ২৯ জুন ২০২৬, ০১:২৪ পূর্বাহ্ন
Headline
চাঁদার দাবিতে দিশেহারা সত্তরোর্ধ জেলে ‘১০ হাজার টাকা দিবি, নইলে তোর নাও-জাল খাইয়া দিমু’—অভিযোগ গ্লোবাল কনজ্যুমার এন্ড হিউম্যান রাইটস ফোরামের ট্রাস্টি বোর্ডের সভা অনুষ্ঠিত ঢাকা-বেইজিং কৌশলগত অংশীদারিত্ব: ভূ-রাজনীতি ও জাতীয় স্বার্থ কুমিল্লা দাউদকান্দিতে সম্রাট মামুন হত্যা মামলার আসামি ‘কসাই শামীম’ গ্রেফতার নরসিংদীর শিবপুরে ক্ষতিগ্রস্ত অসহায় মানুষের মাঝে ঢেউটিন, বিভাটেক, সেলাই মেশিন ও অনুদানের চেক বিতরণ। মোল্লাহাটে স্বর্ণ ব্যবসায়ীর ঝুলন্ত মরদেহ উদ্ধারের পর প্রশাসনের উপস্থিতিতে দোকান খুলে জব্দ তালিকা প্রস্তুত ঐতিহ্যবাহী ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সহযোগী সদস্য হিসেবে আনুষ্ঠানিক যাত্রা শুরু বাংলাদেশ অনলাইন অ্যাসোসিয়েশন মিডিয়া( বুমা) ব্রাহ্মণপাড়ায় যুবদল নেতার দোকানে হামলা, ভাংচুর ও লুটপাটের অভিযোগ বিশ্বকাপের চ্যাম্পিয়ন কে? চাঞ্চল্যকর ভবিষ্যদ্বাণী করলেন ঘানার নানা কওয়াকু বোনসাম কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় গোয়ালঘর থেকে ৬ কেজি গাঁজা উদ্বার। গ্রেপ্তার-২
Headline
Wellcome to our website...
আইসিসি টি-২০ বিশ্বকাপ – ২০২৪ বৃষ্টি আইনে হারল বাংলাদেশ অস্ট্রেলিয়ার কাছে।
/ ৩৭৭ Time View
Update : শুক্রবার, ২১ জুন, ২০২৪, ৯:০৫ পূর্বাহ্ন

আইসিসি টি-২০ বিশ্বকাপ – ২০২৪
বৃষ্টি আইনে হারল বাংলাদেশ অস্ট্রেলিয়ার কাছে।

প্রতিনিধি মো: নাইয়ুম ইসলাম, ঠাকুরগাঁও
নবম টি-২০ বিশ্বকাপে সুপার এইটের প্রথম ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে নেমেছিল বাংলাদেশ। বৃষ্টিবিঘ্নিত ম্যাচে ডার্কওয়ার্থ লুইস মেথডে (বৃষ্টি আইন) ২৮ রানে হেরেছে টিম টাইগার্স।

অ্যান্টিগুয়ার নর্থ সাউন্ডে আগে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে আট উইকেটে ১৪০ রান সংগ্রহ করে বাংলাদেশ। লক্ষ্য তাড়া করতে নেমে ১১.২ ওভারে দুই উইকেটে ১০০ রান তুলে অস্ট্রেলিয়া। এরপরেই বৃষ্টি নামে। তাতে বৃষ্টি আইনে টাইগারদের হারিয়ে সুপার এইটের প্রথম ম্যাচে জয় ছিনিয়ে নিয়েছেন অজিরা।

লক্ষ্য তাড়ায় অস্ট্রেলিয়ার হয়ে ইনিংস উদ্বোধনে নামেন ট্রাভিস হেড ও ডেভিড ওয়ার্নার। ইনিংসের শুরুতেই জীবন পান ওয়ার্নার। দ্বিতীয় ওভারে তানজিম সাকিবের বলে ক্যাচ তোলেন ওয়ার্নার। কিন্তু সেটি তালুবন্দী করতে ব্যর্থ হয়েছেন তাওহীদ হৃদয়।

এরপরেই টাইগার বোলারদের ওপর চড়াও হন দুই অজি ব্যাটার। ইনিংসের সপ্তম ওভারে এ জুটি ভাঙেন রিশাদ হোসেন। তার ঘূর্ণিতে কাটা পড়েন হেড। এর এক ওভার পরেই মিচেল মার্শকে বোকা বানিয়ে লেগ বিফোরের ফাঁদে ফেলেন তিনি।

এরপর গ্লেন ম্যাক্সওয়েলকে সঙ্গে নিয়ে দলকে জয়ের পথে এগিয়ে নিতে থাকেন ওয়ার্নার। সেই সঙ্গে ব্যক্তিগত ফিফটিও তুলে নেন ওয়ার্নার। তবে দুই দফা বৃষ্টি নামাতে খেলা চালিয়ে নেয়া আর সম্ভব হয়নি। মাঠ ছাড়ার আগে ৫৩ রানে ওয়ার্নার ও ১৪ রানে অপরাজিত ছিলেন ম্যাক্সওয়েল।

বাংলাদেশের হয়ে দুটি উইকেট নেন লেগ স্পিনার রিশাদ হোসেন।

এর আগে টস জিতে বাংলাদেশকে ব্যাটিংয়ে পাঠান অস্ট্রেলিয়া অধিনায়ক মিচেল মার্শ। দলটির হয়ে যথারীতি ইনিংস উদ্বোধনে নামেন তানজিদ হাসান তামিম ও লিটন দাস।

ইনিংসের প্রথম বলেই তামিমের স্ট্যাম্প উপড়ে ফেলেন মিচেল স্টার্ক। এতে তিন বল খেলেও রানের খাতা খুলতে ব্যর্থ তামিম (০)। পরে ক্রিজে আসেন বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। উইকেটে এসে লিটনের সঙ্গে ৫৮ রানের জুটি গড়েন তিনি।

নিয়মিত বিরতিতে উইকেট হারালেও ব্যাট হাতে লড়াই চালিয়ে যান শান্ত। কিন্তু তাকে লেগ বিফোরের ফাঁদে ফেলেন জাম্পা। প্যাভিলিয়নে ফেরার আগে ৪১ রান করেন তিনি।

ব্যাট হাতে বলার মতো তেমন কিছুই করতে পারেননি সাকিব আল হাসান (৮), মাহমুদউল্লাহ রিয়াদ (২) ও মাহেদী হাসান (০)। শেষের দিকে তাওহীদ হৃদয়ের ব্যাটে মাঝারি পুঁজি সংগ্রহ করে টিম টাইগার্স।

অস্ট্রেলিয়ার হয়ে হ্যাটট্রিক করেছেন প্যাট কামিন্স। এছাড়া দুটি উইকেট নিয়েছেন অ্যাডাম জাম্পা।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page