শনিবার, ২৫ জুলাই ২০২৬, ০৪:৫৭ পূর্বাহ্ন
Headline
ময়মনসিংহে কিশোরীকে ধর্ষণ ও ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল,গ্রেপ্তার-১ স্থানীয় সরকার নির্বাচনের তফসিল ঘোষণা শিগগিরই: ইসি বাগমারা থানা পরিদর্শন করলেন রাজশাহী রেঞ্জের নবাগত ডিআইজি আশিক সাঈদ ময়মনসিংহে কিশোরীকে ধর্ষণ ও ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল,গ্রেপ্তার-১ জাতীয় সাংবাদিক সংস্থা ঢাকা বিমানবন্দর থানা কমিটির পরিচিতি সভা কুষ্টিয়ার খোকসা উপজেলার ওসমানপুর ইউনিয়নের দেবীনগর ব্রিক ফিল্ড এলাকায় গতরাত আনুমানিক ১টার দিকে একটি মর্মান্তিক জোড়া হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। কাউনিয়া হারাগাছে মাক সহ গ্রেফতার ১ কুমিল্লায় সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটির মতবিনিময় ও কর্মপরিকল্পনা সভা অনুষ্ঠিত সাতকানিয়া পৌরসভায় ২ নম্বর ওয়ার্ড সামিয়ার পাড়া মাদক সেবকের অভিযোগে ভামান্য আদালত ৪ জনকে সাজা প্রদান করে। কুষ্টিয়ায় বাকপ্রতিবন্ধী তরুণীকে ধর্ষণচেষ্টা: ৬৮ বছরের বৃদ্ধ আটক
Headline
Wellcome to our website...
আন্তর্জাতিক ULP ডিপ্লোমা সনদ অর্জন করলেন আবহাওয়া বিজ্ঞানী মীর্জা নিলুফার জাহান
/ ৯৮ Time View
Update : বুধবার, ২০ মে, ২০২৬, ৪:৪৯ পূর্বাহ্ন

আন্তর্জাতিক ULP ডিপ্লোমা সনদ অর্জন করলেন আবহাওয়া বিজ্ঞানী মীর্জা নিলুফার জাহান
মোহাম্মদ: মফিদুল ইসলাম সরকার :
আবহাওয়া বিজ্ঞানী ও সমাজসেবী মীর্জা নিলুফার জাহান আন্তর্জাতিক অঙ্গনে গুরুত্বপূর্ণ স্বীকৃতি অর্জন করেছেন। সম্প্রতি তিনি ইরাকভিত্তিক “The International Academy ULP” থেকে সম্মানজনক “International ULP Diploma Certificate” লাভ করেছেন। সমাজসেবামূলক অসাধারণ কর্মকাণ্ড, মানবকল্যাণে অবদান এবং সাহিত্য ও সংস্কৃতি বিকাশে বিশেষ ভূমিকা রাখার স্বীকৃতিস্বরূপ তাঁকে এই সম্মাননা প্রদান করা হয়।
প্রতিষ্ঠানটির পক্ষ থেকে জানানো হয়, “Promoting Knowledge and Culture” কার্যক্রমের মাধ্যমে বিশ্বব্যাপী জ্ঞান, মানবতা, শান্তি, ভালোবাসা ও সংস্কৃতির বিকাশে অবদান রাখা ব্যক্তিদের এই সম্মাননা প্রদান করা হয়ে থাকে। মীর্জা নিলুফার জাহান দীর্ঘদিন ধরে সামাজিক সচেতনতা বৃদ্ধি, মানবিক কর্মকাণ্ড এবং সাহিত্যচর্চার মাধ্যমে সমাজে ইতিবাচক প্রভাব রেখে চলেছেন।
সনদে উল্লেখ করা হয়েছে, তিনি সমাজের কল্যাণে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন এবং মানবতা, সহমর্মিতা ও শান্তির বার্তা ছড়িয়ে দিতে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। তাঁর এই আন্তর্জাতিক স্বীকৃতি দেশের জন্যও গৌরবের বিষয় বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
এ বিষয়ে মীর্জা নিলুফার জাহান বলেন,
“মানুষের জন্য কাজ করাই আমার সবচেয়ে বড় প্রেরণা। আন্তর্জাতিক এই সম্মাননা আমাকে আরও দায়িত্বশীলভাবে সমাজ ও মানবকল্যাণে কাজ করার অনুপ্রেরণা যোগাবে।”
সামাজিক ও সাহিত্য অঙ্গনের বিশিষ্টজনরা মনে করছেন, এই অর্জন নতুন প্রজন্মকে মানবিক ও সৃজনশীল কাজে আরও উৎসাহিত করবে।
আত্মজাগরণমূলক দুটো বই তিনি লেখেছেন।
নীলুফার জাহান মোটিভেশনাল লিখায় ভারত ও রোমানিয়া থেকে আন্তর্জাতিক সম্মাননা পেয়েছেন। এছাড়াও কবিতায় কলাম্বিয়া থেকে আন্তর্জাতিক সম্মাননা পেয়েছেন নীলুফার জাহান।
উনার একটি মোটিভেশনাল আর্টিকেল ওয়াল্ড বুক অব এ্যান্হোলজিতে স্থান পেয়েছে। তাঁর লেখা বই দুইটি দ্যা ফিলোসফিকাস , দ্যা ম্যাজিক অব ফাউন্ডেশন। তাঁর লেখা বই দ্যা ফিলোসফিকাস আমেরিকার নিউইয়র্কে সরকারী লাইব্রেরীতে সংরক্ষিত আছে।
বর্তমানে তিনি, হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর, ঢাকা, বাংলাদেশ — বিমান আবহাওয়া পূর্বাভাসবিদ।
তার লেখা কবিতার বই “অন্তঃস্রোতের গোপন কথা” এবং উপন্যাস “এসো বৃষ্টিতে ভিজি” ২০২৬ সালের বইমেলায় প্রকাশিত হয়েছে।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page