বুধবার, ০৮ জুলাই ২০২৬, ১১:১৭ অপরাহ্ন
Headline
জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের অভয়ারণ্য থাকবে না: স্বরাষ্ট্রমন্ত্রী পঞ্চগড়ে আ.লীগের প্রতিষ্ঠাবার্ষিকীর পোস্টার লাগানোয় ৮০ জনের বিরুদ্ধে মামলা। রাষ্ট্রীয় মর্যাদায় মোল্লাহাটে বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম মোল্লার দাফন নরসিংদীর গ্রীন লাইফ (প্রা:)হাসপাতালে মোবাইল কোর্ট। অর্থ দন্ড,এক্সরে কক্ষটি সিলগালা কুমিল্লা শিক্ষা বোর্ডে ইংরেজি দ্বিতীয়পত্র পরীক্ষায় অনুপস্থিত-২৪২৭, বহিষ্কার-২০ বিশ্বকাপ ফুটবল ম্যাচকে কেন্দ্র করে সংঘর্ষে কুমিল্লায় যুবক নিহত কোটালীপাড়ায় সাংবাদিকের বিরুদ্ধে মামলা, আইনি লড়াইয়ে পাশে দাঁড়াল সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটি। মানহানিকর অপপ্রচারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন জমির মালিক। আন্তর্জাতিক সাহিত্য অঙ্গনে উজ্জ্বল বাংলাদেশি বংশোদ্ভূত মার্কিন লেখক, অর্জনে সমৃদ্ধ বহুমাত্রিক পথচলা সাভারে এনসিপির সমাবেশস্থলে বিস্ফোরণ, তদন্তের দাবি দলের
Headline
Wellcome to our website...
কুমিল্লায় ডোবা থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার
/ ২৫ Time View
Update : মঙ্গলবার, ৭ জুলাই, ২০২৬, ৮:৪১ অপরাহ্ন

কুমিল্লায় ডোবা থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার

এ.কে পলাশ কুমিল্লা প্রতিনিধি।।

কুমিল্লার আদর্শ সদর উপজেলার কাচিয়াতলী এলাকায় গোমতী নদীর চড় সংলগ্ন একটি ডোবা থেকে অজ্ঞাত এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার (৭ জুলাই) সকালে স্থানীয় বাসিন্দারা মরদেহটি ভাসতে দেখে পুলিশকে খবর দেয়। খবর পেয়ে কোতোয়ালি মডেল থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে।
জানা যায়, সকালে ২নং উত্তর দুর্গাপুর ইউনিয়নের কাচিয়াতলী এলাকায় গোমতী নদীর চরের পাশে একটি পরিত্যক্ত ডোবায় এক ব্যক্তির লাশ ভাসতে দেখে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহায়তায় মরদেহ নদী থেকে ওপরে তুলে প্রাথমিক সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে।
পুলিশ জানিয়েছে, নিহত ব্যক্তির বয়স আনুমানিক ৪০ থেকে ৪৫ বছর। মরদেহের বাহ্যিক অবস্থা ও বিকৃতি দেখে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, অন্তত দুই থেকে তিন দিন আগে তার মৃত্যু হয়েছে। ইতোমধ্যে মরদেহের বিভিন্ন অংশে পচন ধরেছে।
পরবর্তীতে পুলিশি প্রক্রিয়া শেষে মরদেহটি ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। নিহতের পরিচয় শনাক্ত এবং মৃত্যুর প্রকৃত কারণ উদ্ঘাটনে জোর তদন্ত শুরু করেছে পুলিশ।
এ বিষয়ে কুমিল্লা কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদুল আনোয়ার জানান, অজ্ঞাত পরিচয়ের এক ব্যক্তির মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। নিহতের আঙুলের ছাপসহ (ফিঙ্গারপ্রিন্ট) বিভিন্ন প্রযুক্তির সহায়তায় পরিচয় শনাক্ত এবং মৃত্যুর সঠিক কারণ উদ্ঘাটনে আমাদের আইনি প্রক্রিয়া চলমান রয়েছে

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page