মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৪৯ পূর্বাহ্ন
Headline
মহামান্য রাষ্ট্রপতির সিলেট সফর উপলক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত কাউনিয়ায় KICHIP প্রকল্পের স্বাস্থ্য উপকরণ বিতরণ মামলা ও ওয়ারেন্টের পরও আসামি গ্রেপ্তার নয়, মিরসরাইয়ে সংবাদ সম্মেলনে ভুক্তভোগীদের ক্ষোভ রাজস্থলীতে বর্ণাঢ্য আয়োজনে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী পালিত। মোল্লাহাটে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে শোভাযাত্রা পদ্মায় পানি বৃদ্ধির শঙ্কা: দৌলতপুরে বন্যা মোকাবেলায় মতবিনিময় সভা ​নেপাল ও ভারতের পাহাড়ি ঢলের প্রভাবে সম্ভাব্য বন্যা পরিস্থিতি নিয়ে দৌলতপুরে অনুষ্ঠিত হয়েছে গুরুত্বপূর্ণ মতবিনিময় সভা। সাতকানিয়ায় মোটরসাইকেলের গতি রোধ করে যুবককে কুপিয়ে হত্যা নরসিংদীতে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে মতবিনিময় সভায় বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী নরসিংদীর শিবপুরে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন মক্কা যৌথ প্রতিরক্ষা চুক্তিতে বাংলাদেশের অন্তর্ভুক্ত হওয়ার সম্ভাবনা বড় ধরনের ভূ-রাজনৈতিক ও কৌশলগত ঝুঁকির কারণ হতে পারে।ক্যাপ্টেন রেদওয়ান সিকদার।
Headline
Wellcome to our website...
কুমিল্লায় র‌্যাবের অভিযানে ৩০ কেজি গাঁজাসহ গ্রেফতার-৩
/ ৪৮৩ Time View
Update : বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর, ২০২৫, ১১:১৭ পূর্বাহ্ন

কুমিল্লায় র‌্যাবের অভিযানে ৩০ কেজি গাঁজাসহ গ্রেফতার-৩

এ.কে পলাশ কুমিল্লা প্রতিনিধি।।

কুমিল্লা সদর দক্ষিণের উত্তর রামপুর এলাকায় ৩০ কেজি গাঁজাসহ তিন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র‌্যাব-১১ সিপিসি-২ এর সদস্যরা।

বুধবার (১৭ ডিসেম্বর) রাতে জেলার সদর দক্ষিণ উপজেলার উত্তর রামপুর এলাকা থেকে তাদেরকে আটক করে।
গ্রেফতারকৃত আসামী ১। আরিফ হোসেন (২৯) কুমিল্লা জেলার বরুড়া থানার ঝলম গ্রামের হাবিবুল্লাহ এর ছেলে, ২। মোঃ সোহাগ মিয়া (২৭) কুমিল্লা জেলার কোতয়ালী মডেল থানার রাচিয়া গ্রামের মোঃ কামাল হোসেন এর ছেলে এবং ৩। মোঃ শাফি (১৯) কুমিল্লা জেলার কোতয়ালী মডেল থানার রাচিয়া গ্রামের জাকির হোসেন এর ছেলে ।

র‌্যাব সুত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার রাতে র‌্যাব-১১ সিপিসি-২ এর একটি অভিযানিক দল কুমিল্লা জেলার সদর দক্ষিণ মডেল থানাধীন উত্তর রামপুর (মিস্ত্রি পুকুরপাড়) এলাকায় অভিযান চালিয়ে একটি সিএনজি চালিত অটোরিকশায় তল্লাশি চালিয়ে ৩০ কেজি গাঁজাসহ ৩ মাদক ব্যাববসায়ীকে আটক করে। এসময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি সিএনজি চালিত অটোরিকশা জব্দ করা হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে কুমিল্লা র‌্যাব-১১ ও সিপিসি-২ এর কোম্পানি অধিনায়ক সাদমান ইবনে আলম জানান, প্রাথমিক অনুসন্ধানে জানা যায়, গ্রেফতারকৃতরা কুমিল্লার সীমান্তবর্তী এলাকা থেকে গাঁজা সংগ্রহ করে শহরের বিভিন্ন এলাকায় পাইকারি ও খুচরা মূল্যে বিক্রি করতো।

গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে কুমিল্লা সদর দক্ষিণ মডেল থানায় মাদক আাইনে মামলা দায়ের শেষে বৃহস্পতিবার দুপুরে থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page