বুধবার, ১০ জুন ২০২৬, ০৩:০৩ পূর্বাহ্ন
Headline
কুমিল্লা ব্রাহ্মণপাড়ায় শিশু ধর্ষণের চেষ্টা ধামাচাপা দিতে ‘৫ লাখ টাকা’র প্রহসনের সালিশ এলাকার যুব সমাজ মুখ খুললেই যুবসমাজকে মামলার হুমকি দেয় মেম্বার-সর্দার রা ! ৩ বছর ধরে বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা আনয়ারা বেগম অনুপস্থিত। ব্রাহ্মণপাড়ায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জমি দখল করে বাড়ি নির্মাণের অভিযোগ সাংবাদিক নার্গিস জুঁইকে আদালত চত্বরে মারধরের ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ ঢালুয়া দারুসুন্নাত দাখিল মাদ্রাসায় ল্যাপটপ ও ফটোকপি সুবিধা সম্বলিত প্রিন্টার উপহার লায়ন সৈয়দ হারুন এমজেএফ ভুয়া অনলাইন পোর্টালের নামে প্রতারণা, সাধারণ মানুষের কাছ থেকে হাতিয়ে নেওয়া হচ্ছে হাজার,হাজার টাকা পবিত্র ঈদুল আযহা উপলক্ষে শুভেচ্ছা জানিয়েছেন সাংবাদিক নেতা আহমেদ আবু জাফর “ত্রিশালের নজরুল মঞ্চে প্রভাষক লিটনের অনবদ্য অভিনয়- “নজরুল জয়ন্তীর বর্ণাঢ্য আয়োজনে মুগ্ধ দর্শক” শরীয়তপুর জেলাবাসীর উদ্দেশে পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা জানালেন সাবেক ছাত্রদল নেতা মাহমুদ খোকন। বিএনপি নেতা মাসুদ রানার নবীনগর পৌরসভার ‘মেয়র’ পদে নির্বাচন করার ঘোষণা!
Headline
Wellcome to our website...
কুমিল্লায়‌ অভিযানে ৩ কোটি টাকার ভারতীয় অবৈধ আতশবাজি উদ্ধার
/ ২৯৬ Time View
Update : শুক্রবার, ১৪ মার্চ, ২০২৫, ১১:৩৮ পূর্বাহ্ন

আমান খন্দকার,বুড়িচং(কুমিল্লা)প্রতিনিধি:
কুমিল্লার বুড়িচং কাবিলা বাজার থেকে তিন কোটি আট লাখ আট হাজার টাকার বিভিন্ন প্রকার অবৈধ ভারতীয় আতশবাজি উদ্ধার করেছে কুমিল্লা ব্যাটালিয়ন (১০-বিজিবি)।
শুক্রবার (১৪ মার্চ) দুপুর ২টা ৩০ মিনিটে এ তথ্য জানান,কুমিল্লা ব্যাটালিয়ন (১০ বিজিবির) অধিনায়ক লেঃ কর্নেল এ এম জাহিদ পারভেজ।
বিজিবি সূত্র জানায়,গোপন সংবাদের ভিত্তিতে গত ১৩ মার্চ রাত কুমিল্লা জেলার বুড়িচং উপজেলার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে কাবিলা বাজার এলাকায় অভিযান পরিচালনা করা হয়। কুমিল্লা জেলা প্রশাসনের সহকারী কমিশনার (ভূমি) রতন কুমার দত্ত এর উপস্থিতিতে বিজিবি এবং র‌্যাব সদ্যদের সমন্বয়ে একটি বিশেষ টাস্কফোর্স দল গঠন করে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে মালিক বিহীন অবস্থায় ১৪ লাখ ১৫ হাজার ৪০০টি বিভিন্ন প্রকার ভারতীয় অবৈধ আতশবাজি এবং অবৈধ মালামাল বহনকারী একটি ট্রাক আটক করা হয়। যার আনুমানিক মূল্য তিন কোটি আট লাখ আট হাজার টাকা।
ঘটনার সত‍্যতা নিশ্চিত করে কুমিল্লা ব্যাটালিয়ন (১০ বিজিবির) অধিনায়ক লেঃ কর্নেল এ এম জাহিদ পারভেজ জানান, কুমিল্লা ব্যাটালিয়ন (১০ বিজিবি) নিজস্ব দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় চোরাচালান প্রতিরোধসহ আন্তঃসীমান্ত অপরাধ দমনে নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে। এরই ধারাবাহিকতায় সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান বিরোধী বিশেষ অভিযানে এসব মালামাল আটক করা হয়। জব্দকৃত মালামাল বিধি মোতাবেক কাস্টমস এ জমা করা হবে।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page