
কুষ্টিয়া ও সারা বাংলাদেশের সম্মানিত ঠিকাদার এবং ব্যবসায়ী ভাইয়েরা, আসসালামু আলাইকুম।
একটি দুর্নীতিমুক্ত ও বৈষম্যহীন কর্মপরিবেশ তৈরির লক্ষ্যে আজ আমরা প্রথম পদক্ষেপ নিতে যাচ্ছি। কুষ্টিয়া এলজিইডি (LGED) এর নির্বাহী প্রকৌশলী রাজু আহমেদ এবং কুমারখালীর মোঃ নাজমুল হক গান সহ সিন্ডিকেটবাজ ও দুর্নীতিপরায়ণ কর্মকর্তাদের বিরুদ্ধে অবশেষে আমরা আইনগত প্রক্রিয়ার প্রথম ধাপে এগিয়ে যাচ্ছি।
গত এক দশকেরও বেশি সময় ধরে এলজিইডি-কে যেভাবে একটি নির্দিষ্ট রাজনৈতিক দলের আজ্ঞাবহ করে রাখা হয়েছিল, সাধারণ ও নিরপেক্ষ ঠিকাদারদের যেভাবে অধিকারবঞ্চিত করা হয়েছিল—সেই অন্ধকার অধ্যায়ের অবসান ঘটানোর সময় এসেছে।
আজ আমি কুষ্টিয়া জেলা সহ সারা বাংলাদেশের সৎ, নিরপেক্ষ এবং পেশাদার ঠিকাদার ভাইদের প্রতি উদাত্ত আহ্বান জানাচ্ছি—আসুন, আমরা সবাই একযোগে এক কাতারে এসে দাঁড়াই।
আমাদের লক্ষ্য স্পষ্ট:
• এলজিইডি-কে সব ধরনের দলীয় দোসর ও সিন্ডিকেট মুক্ত করা।
• নিরপেক্ষ ঠিকাদার এবং ভালো মানের প্রকৃত ব্যবসায়ীদের জন্য কাজের সমান সুযোগ নিশ্চিত করা।
• কক্ষচ্যুত, দুর্নীতিবাজ ও স্বেচ্ছাচারী কর্মকর্তাদের জবাবদিহিতার আওতায় আনা।
একই সাথে একটি হুঁশিয়ারি:
কুষ্টিয়ার যে ৩ জন তথাকথিত ‘পতিত সাংবাদিক’ এই প্রকৌশলী রাজু আহমেদের কাছ থেকে অনৈতিক ও অতিরিক্ত সুবিধা পেয়ে সত্য গোপন করেছেন এবং আমাদের বিরুদ্ধে অনবরত মিথ্যাচার করে গেছেন, তাদেরও ছাড় দেওয়া হবে না। সেই হলুদ সাংবাদিকদের বিরুদ্ধেও খুব শীঘ্রই কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে, ইনশাআল্লাহ।
ভয় পাওয়ার দিন শেষ। আসুন, সিন্ডিকেটের দেয়াল ভেঙে আমরা একটি স্বচ্ছ ও জবাবদিহিমূলক এলজিইডি গড়ে তুলি। অন্যায়ের বিরুদ্ধে এই লড়াইয়ে আপনাদের সকলের সক্রিয় অংশগ্রহণ ও সংহতি কামনা করছি।
অন্যায় রুখতে সবাই এক হোন!
বাংলাদেশ জিন্দাবাদ।
কুমারখালী উপজেলা রিপোর্টার তুষার আহমেদ
