
“চলন্ত ট্রেনে আগুন”
মোঃ রেজাউল করিম
নিজস্ব প্রতিবেদকঃ-
✍️”ত্রিশালে চলন্ত মোহনগঞ্জ এক্সপ্রেসের ইঞ্জিনে আগুন, ঢাকা-ময়মনসিংহ রেলপথে সাময়িক বন্ধ ট্রেন চলাচল
ময়মনসিংহের ত্রিশালে চলন্ত মোহনগঞ্জ এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিনে আগুন লাগার ঘটনা ঘটেছে। এতে ঢাকা-ময়মনসিংহ রেলপথে সাময়িকভাবে ট্রেন চলাচল বন্ধ রাখা হয়েছে। ঘটনায় ট্রেনে থাকা যাত্রীরা আতঙ্কিত হয়ে পড়েন।
সোমবার (১১ মে) বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলার আউলিয়ানগর এলাকায় ঢাকা থেকে মোহনগঞ্জগামী মোহনগঞ্জ এক্সপ্রেস ট্রেনটি চলন্ত অবস্থায় এ ঘটনা ঘটে।
ময়মনসিংহ রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, চলন্ত অবস্থায় ট্রেনটির ইঞ্জিনের নিচ থেকে হঠাৎ ধোঁয়া বের হতে দেখা যায়। বিষয়টি বুঝতে পেরে চালক দ্রুত ট্রেনটি থামিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন।
তিনি আরও জানান, নিরাপত্তার স্বার্থে ঢাকা-ময়মনসিংহ রেলপথে সাময়িকভাবে ট্রেন চলাচল বন্ধ রাখা হয়েছে। পরিস্থিতি স্বাভাবিক হলে ট্রেনটি পুনরায় নির্ধারিত গন্তব্যের উদ্দেশ্যে ছেড়ে যাবে।

