মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৪৫ অপরাহ্ন
Headline
মহামান্য রাষ্ট্রপতির সিলেট সফর উপলক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত কাউনিয়ায় KICHIP প্রকল্পের স্বাস্থ্য উপকরণ বিতরণ মামলা ও ওয়ারেন্টের পরও আসামি গ্রেপ্তার নয়, মিরসরাইয়ে সংবাদ সম্মেলনে ভুক্তভোগীদের ক্ষোভ রাজস্থলীতে বর্ণাঢ্য আয়োজনে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী পালিত। মোল্লাহাটে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে শোভাযাত্রা পদ্মায় পানি বৃদ্ধির শঙ্কা: দৌলতপুরে বন্যা মোকাবেলায় মতবিনিময় সভা ​নেপাল ও ভারতের পাহাড়ি ঢলের প্রভাবে সম্ভাব্য বন্যা পরিস্থিতি নিয়ে দৌলতপুরে অনুষ্ঠিত হয়েছে গুরুত্বপূর্ণ মতবিনিময় সভা। সাতকানিয়ায় মোটরসাইকেলের গতি রোধ করে যুবককে কুপিয়ে হত্যা নরসিংদীতে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে মতবিনিময় সভায় বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী নরসিংদীর শিবপুরে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন মক্কা যৌথ প্রতিরক্ষা চুক্তিতে বাংলাদেশের অন্তর্ভুক্ত হওয়ার সম্ভাবনা বড় ধরনের ভূ-রাজনৈতিক ও কৌশলগত ঝুঁকির কারণ হতে পারে।ক্যাপ্টেন রেদওয়ান সিকদার।
Headline
Wellcome to our website...
প্রথমবারের মতো স্বচ্ছ ব্যালটের মাধ্যমে কুমিল্লা মহানগর বিএনপির নতুন নেতৃত্ব নির্বাচন
/ ২৫৬ Time View
Update : শুক্রবার, ২১ ফেব্রুয়ারী, ২০২৫, ৪:২৬ অপরাহ্ন

সাইফুল ইসলাম ফাহাদ, নিজস্ব প্রতিবেদক:

প্রথমবারের মতো স্বচ্ছ ব্যালটের মাধ্যমে কুমিল্লা মহানগর বিএনপির নতুন নেতৃত্ব নির্বাচন করা হবে। আগামী ২৫ ফেব্রুয়ারি কুমিল্লা টাউন হল মাঠে অনুষ্ঠিত হতে যাচ্ছে বহুল প্রত্যাশিত এ সম্মেলন। সে লক্ষ্যে চলছে ব্যাপক প্রস্তুতি। গঠন করা হয়েছে পাঁচ সদস্যের নির্বাচন কমিশন। বুধবার (১৯ ফেব্রুয়ারি) সকালে নির্বাচন কমিশন মহানগর বিএনপির কাউন্সিলের তফসিল ঘোষণা করেছেন।

ঘোষিত তফসিল অনুযায়ী বুধবারাত সাড়ে ৮টায় চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ, মনোনয়নপত্র বিক্রি শুরু হবে ২০ ফেব্রুয়ারি সকাল ১০টা থেকে, একই দিন বিকাল ৪টা থেকে রাত ৯টা পর্যন্ত গ্রহণ করা হবে মনোনয়নপত্র। পরদিন ২১ ফেব্রুয়ারি শুক্রবার সকাল সাড়ে ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত মনোনয়নপত্র যাচাই-বাছাই হবে। মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ সময় ২২ ফেব্রুয়ারি শনিবার সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত। চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করা হবে ২৩ ফেব্রুয়ারি রবিবার সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত। প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ দেওয়া হবে ২৪ ফেব্রুয়ারি সকাল ১১টায়। নির্বাচনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে ২৫ ফেব্রুয়ারি সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত। মাঝখানে দুপুর সোয়া ১টা থেকে পৌনে ২টা পর্যন্ত মধ্যাহ্ন বিরতি চলবে।

এসব তথ্য নিশ্চিত করে মহানগর বিএনপির কাউন্সিলের প্রধান নির্বাচন কমিশনার এডভোকেট মোহাম্মদ আলী আক্কাস জানান, প্রথমবারের মতো একটি উৎসবমুখর পরিবেশে ব্যালটের মাধ্যমে কুমিল্লা মহানগরীর ২৭ টি ওয়ার্ডের দুই হাজার ৭২৭ জন ভোটার তাদের ভোটের মাধ্যমে কুমিল্লা মহানগর বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদক নির্বাচিত করবেন।তিনি বলেন, মহানগর বিএনপির প্রথম সম্মেলন ঘিরে নেতা-কর্মীদের মধ্যে উৎসবের আমেজ বিরাজ করছে। যেহেতু স্বচ্ছ ব্যালটে ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে তারা তাদের নেতা নির্বাচনের সুযোগ পাচ্ছেন সেজন্য উৎসাহের মাত্রাটা একটু বেশিই লক্ষ্য করা যাচ্ছে। কুমিল্লা মহানগর বিএনপির এই সম্মেলনে ভার্চুয়ালি প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এছাড়াও কেন্দ্রীয় বিএনপি’র নেতারা সম্মেলনে অংশ নিবেন।

প্রসঙ্গত, ২০২২ সালের ৩০ মে কুমিল্লা মহানগর বিএনপির প্রথম আহবায়ক কমিটি ঘোষণা করা হয়। কিন্তু কমিটি ঘোষণার পরই আহবায়কের পদ থেকে সরে দাঁড়ান আমিরুজ্জামান জামান আমীর। পরবর্তীতে একই বছরের ৩১ আগস্ট উদবাতুল বারী আবুকে আহবায়ক এবং ইউসুফ মোল্লা টিপুকে সদস্য সচিব করে পুনরায় কমিটি ঘোষণা করা হয়। ইতোমধ্যে মহানগর বিএনপির নেতৃবৃন্দ ২৭টি ওয়ার্ডে সম্মেলনের মাধ্যমে কমিটি গঠন করেছেন। এ ২৭টি ওয়ার্ডের কমিটিতে স্থান পাওয়া নেতৃবৃন্দ আগামী ২৫ ফেব্রুয়ারি অনুষ্ঠিত মহানগর বিএনপির কাউন্সিলে ভোটাধিকার প্রয়োগ করবে।

 

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page