সোমবার, ১৫ জুন ২০২৬, ১১:২৯ অপরাহ্ন
Headline
কুমিল্লা ব্রাহ্মণপাড়ায় শিশু ধর্ষণের চেষ্টা ধামাচাপা দিতে ‘৫ লাখ টাকা’র প্রহসনের সালিশ এলাকার যুব সমাজ মুখ খুললেই যুবসমাজকে মামলার হুমকি দেয় মেম্বার-সর্দার রা ! ৩ বছর ধরে বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা আনয়ারা বেগম অনুপস্থিত। ব্রাহ্মণপাড়ায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জমি দখল করে বাড়ি নির্মাণের অভিযোগ সাংবাদিক নার্গিস জুঁইকে আদালত চত্বরে মারধরের ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ ঢালুয়া দারুসুন্নাত দাখিল মাদ্রাসায় ল্যাপটপ ও ফটোকপি সুবিধা সম্বলিত প্রিন্টার উপহার লায়ন সৈয়দ হারুন এমজেএফ ভুয়া অনলাইন পোর্টালের নামে প্রতারণা, সাধারণ মানুষের কাছ থেকে হাতিয়ে নেওয়া হচ্ছে হাজার,হাজার টাকা পবিত্র ঈদুল আযহা উপলক্ষে শুভেচ্ছা জানিয়েছেন সাংবাদিক নেতা আহমেদ আবু জাফর “ত্রিশালের নজরুল মঞ্চে প্রভাষক লিটনের অনবদ্য অভিনয়- “নজরুল জয়ন্তীর বর্ণাঢ্য আয়োজনে মুগ্ধ দর্শক” শরীয়তপুর জেলাবাসীর উদ্দেশে পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা জানালেন সাবেক ছাত্রদল নেতা মাহমুদ খোকন। বিএনপি নেতা মাসুদ রানার নবীনগর পৌরসভার ‘মেয়র’ পদে নির্বাচন করার ঘোষণা!
Headline
Wellcome to our website...
“ব্রাহ্মণপাড়ায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারকে প্রশাসনের সহায়তা প্রদান”
/ ২৫৫ Time View
Update : শুক্রবার, ৬ মার্চ, ২০২৬, ৫:২৭ পূর্বাহ্ন

ব্রাহ্মণপাড়ায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারকে প্রশাসনের সহায়তা প্রদান”

মো. আনোয়ারুল ইসলাম।।
কুমিল্লার কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়া উপজেলাে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত একটি পরিবারকে খাদ্যসামগ্রী ও আর্থিক সহায়তা দিয়েছে উপজেলা প্রশাসন।

বৃহস্পতিবার দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের হাতে এসব সহায়তা তুলে দেওয়া হয়।

উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, সম্প্রতি উপজেলার দুলালপুর ইউনিয়নের দুলালপুর গ্রামে অগ্নিকাণ্ডের ঘটনায় একটি পরিবার ব্যাপক ক্ষতির মুখে পড়ে।

খবর পেয়ে উপজেলা প্রশাসন পরিবারটির পাশে দাঁড়ানোর আশ্বাস দেয়। এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবার দুপুরে ক্ষতিগ্রস্ত পরিবারটি উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে গেলে প্রশাসনের পক্ষ থেকে তাদের সহায়তা দেওয়া হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহমুদা জাহান ক্ষতিগ্রস্ত পরিবারটির হাতে নগদ ২০ হাজার টাকা ও প্রয়োজনীয় খাদ্যসামগ্রী তুলে দেন।

এ সময় উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. কামাল উদ্দিন, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. শহীদুল করিম, ব্রাহ্মণপাড়া প্রেসক্লাব-এর সভাপতি সৈয়দ আহাম্মদ লাভলুসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদা জাহান বলেন, অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারকে দ্রুত সহায়তা দেওয়া হয়েছে এবং ভবিষ্যতেও প্রশাসন তাদের পাশে থাকবে।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page