শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৪:২৭ অপরাহ্ন
Headline
মাটিরাঙ্গায় স্বামীর দেয়া আগুনে ঝলসে গেছে স্ত্রীর শরীর কুমিল্লার ব্রাহ্মণপাড়া থানা পুলিশের একটি বিশেষ অভিযানে ১২ কেজি গাঁজাসহ দুজন মাদক ব্যবসায়ী গ্রেফতার হয়েছেন। মাধবপুরে ইউএনও’র ফেসবুক পোস্টে বৃত্তি পরীক্ষা নিয়ে সমালোচনার ঝড় সরাইল প্রেসক্লবে শোকসভা ও দোয়া মাহফিল “ফিল্মি কায়দায় অপহরণ-৩ দিনেও নিখোঁজ ইমামের কন্যা—উদ্বেগ বাড়ছে এলাকায়” “পহেলা বৈশাখ: উৎসব, না কি ইতিহাসের এক ভুল ব্যাখ্যা? মাটিরাঙ্গায় স্বামীর দেয়া আগুনে জ্বলতে গেছে স্ত্রীর শরীর নোয়াখালী সংবাদিক ইউনিয়নের নতুন কার্যনির্বাহী কমিটি গঠন বুড়িচংয়ে বিদ্যালয়ের গেটের সামনে থেকে ছাত্রীকে মাইক্রোবাসে তুলে অপহ*রণে*র চেষ্টা,গ্রে*প্তার ২ যুবক নরসিংদীতে পলাশে কিশোরীকে তুলে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণ, একজন গ্রেপ্তার
Headline
Wellcome to our website...
ভোটার তালিকা হালনাগাদ ২০২৫ইং,
/ ১১৫ Time View
Update : বুধবার, ৮ জানুয়ারী, ২০২৫, ১০:২৬ পূর্বাহ্ন

“ভোটার তালিকা হালনাগাদ ২০২৫ইং,

মোঃ রেজাউল করিম
স্টাফ রিপোর্টারঃ বাংলাদেশে।

নতুন করে আবারও ভোটার হালনাগাদ এর কাজ শুরু হতে যাচ্ছে। তাই আর দেরি না করে, যথাসময়ে সঠিক তথ্য দিয়ে নতুন ভোটার হওয়ার সুযোগ গ্রহন করি।

প্রথম ধাপে ১৩৯টি উপজেলায় নতুন ভোটারের তথ্য সংগ্রহ, মৃত ভোটারের নাম তালিকা থেকে বাদ ও ভোটার স্থানান্তরের কাজ চলবে৷

“প্রায় ৫৬ হাজার তথ্য সংগ্রহকারী এবং ১১ হাজার ৩০০ জন সুপারভাইজার এবারের হালনাগাদ কার্যক্রমে মাঠে যুক্ত থাকবেন বলে জানানো হয়।

আগামী সোমবার-২০ জানুয়ারি ‘২৫ ইং থেকে সারা দেশব্যাপী
পরবর্তী ২ সপ্তাহ পর্যন্ত বাড়ি বাড়ি গিয়ে ভোটার তালিকা হালনাগাদ করা হবে বলে-নির্বাচন কমিশনের (ইসি) অতিরিক্ত সচিব কে এম আলী নেওয়াজ সাংবাদিকদের কে বিষয়টি নিশ্চিত করে বলেছেন।

✪ যাদের জন্ম ০১ জানুয়ারি ২০০৮ ইং, সালের পূর্বে তারা ভোটার হতে পারবেন।
✪”নতুন ভোটার হওয়ার ক্ষেত্রে প্রয়োজন কাগজপত্রঃ-

ক. অনলাইন জন্ম নিবন্ধন সনদ (আবশ্যক) লাগবে।
খ.নিজ নিজ শিক্ষাগত যোগ্যতার সনদ (যদি থাকে)
গ.চেয়ারম্যান/কমিশনার কর্তৃক নাগরিকত্ব সনদ (আবশ্যক)
ঘ. চেয়ারম্যান/কমিশনার কর্তৃক নতুন ভোটার হওয়ার প্রত্যয়ন পত্র (আবশ্যক)
ঙ. নিজ চেয়ারম্যান/কমিশনার কর্তৃক ওয়ারিশ/পারিবারিক সনদ (আবশ্যক)
চ. পিতা-মাতার জাতীয় পরিচয়পত্র (মৃত হলে মৃত্যু সনদ) (আবশ্যক)

ছ. নিজ স্বামী/স্ত্রীর জাতীয় পরিচয়পত্র ও কাবিন নামা (যদি বিবাহিত হয়)
জ. ভাই/বোন/চাচা/ফুফু যেকোন ৩ জনের জাতীয় পরিচয়পত্র ও মোবাইল নাম্বার। (আবশ্যক)
ঝ. দাদা-দাদীর জাতীয় পরিচয়পত্র (যদি থাকে)
ঙ.বৈধ পাসপোর্ট কপি (প্রবাসী হলে আবশ্যক)
ট. নিজ নিজ ইউটিলিটি বিলের কপি (বিদ্যুৎ বিল/গ্যাস বিল/পানির বিল) (আবশ্যক)
ঠ. খাজনা/পৌরকর/চৌকিদারী রশিদ (আবশ্যক)
ড. নিজ রক্তের গ্রুপের রিপোর্ট
ঢ়. জমির খতিয়ান (ভূমিহীন হলে চেয়ারম্যান/কমিশনার কর্তৃক ভূমিহীন সনদ) (আবশ্যক)।

অফিসের প্রয়োজনীও ডকুমেন্টস সমূহ আগে সংগ্রহ করে রাখুন, শেষ সময়ের জন্য অপেক্ষা করবেন না। (নাগরিকত্ব সনদ, ওয়ারিশ সনদ, ভোটার প্রত্যয়ন) ইত্যাদি।

✪তথ্য সংগ্রহকারী আপনার বাড়ি যাওয়ার সাথে সাথে তথ্যগুলো দিয়ে ভোটার নিবন্ধন ফরম-২ পূরণ করবেন। সঠিক তথ্য দিয়ে ভোটার হন, নির্ভুল জাতীয় পরিচয় পত্র গ্রহণ করুন।

“নতুন ভোটার হতে হালনাগাদে সঠিক সময়মত তথ্য দিয়ে সহযোগিতা করি”দেশের সেবা মূলক কাজে সবাই এগিয়ে আসি”

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page