শনিবার, ৩০ মে ২০২৬, ০৩:০০ পূর্বাহ্ন
Headline
ঢালুয়া দারুসুন্নাত দাখিল মাদ্রাসায় ল্যাপটপ ও ফটোকপি সুবিধা সম্বলিত প্রিন্টার উপহার লায়ন সৈয়দ হারুন এমজেএফ ভুয়া অনলাইন পোর্টালের নামে প্রতারণা, সাধারণ মানুষের কাছ থেকে হাতিয়ে নেওয়া হচ্ছে হাজার,হাজার টাকা পবিত্র ঈদুল আযহা উপলক্ষে শুভেচ্ছা জানিয়েছেন সাংবাদিক নেতা আহমেদ আবু জাফর “ত্রিশালের নজরুল মঞ্চে প্রভাষক লিটনের অনবদ্য অভিনয়- “নজরুল জয়ন্তীর বর্ণাঢ্য আয়োজনে মুগ্ধ দর্শক” শরীয়তপুর জেলাবাসীর উদ্দেশে পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা জানালেন সাবেক ছাত্রদল নেতা মাহমুদ খোকন। বিএনপি নেতা মাসুদ রানার নবীনগর পৌরসভার ‘মেয়র’ পদে নির্বাচন করার ঘোষণা! বিচ্ছিন্নতাবাদীদের সংবাদ সম্মেন চক্রান্তের বিরুদ্ধে আমার অবস্থান অনড় থাকবে ইসলামী ব্যাংকে এস আলম চক্রের প্রত্যাবর্তনের চক্রান্তের প্রতিবাদে মাগুরায় মানববন্ধন ও সমাবেশ হোমনায় মাদকের বিরুদ্ধে সংবাদ করায় সাংবাদিকের উপর হামলা চান্দলা করিম বক্স হাই স্কুল অ্যান্ড কলেজের সভাপতি আবুল বাশার সরকার রিপোর্ট : এমদাদুল সরকার। 
Headline
Wellcome to our website...
শাহজাদপুরে দিবালোকে স্বর্ণের দোকানে দুর্ধর্ষ চুরি।
/ ১৭৬ Time View
Update : বৃহস্পতিবার, ১৯ ডিসেম্বর, ২০২৪, ৩:১৩ অপরাহ্ন

শাহজাদপুরে দিবালোকে স্বর্ণের দোকানে দুর্ধর্ষ চুরি।

 

মোঃ জুবায়ের হাসান, শাহজাদপুর উপজেলা প্রতিনিধি।

সিরাজগঞ্জের শাহজাদপুর পৌরসভার মনিরামপুর বাজারের স্বর্ণপট্টিতে প্রকাশ্য দিবালোকে ঐশী জুয়েলার্স নামের একটি স্বর্ণের দোকানে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। এসময় ১৫ ভরি স্বর্ণালঙ্কার ও ৪শ’ ভরি রুপাসহ আনুমানিক ২২ লাখ টাকার গহনা নিয়ে চলে গেছে চোরেরা। চুরি শেষে দোকানে নতুন তালা লাগিয়ে চলে যায় চোরেরা।

আজ বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) সকাল সাড়ে ৭টায় দুর্ধর্ষ চুরির ঘটনাটি ঘটেছে।

এই ঘটনায় স্বর্ণপট্টীর স্বর্ণ ব্যবসায়ীদের মাঝে আতঙ্ক ও ক্ষোভের সৃষ্টি হয়েছে। খবর পেয়ে পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করেছেন। স্থানীয় বণিক সমিতির নেতৃবৃন্দ‌ও ঘটনাস্থল পরিদর্শন করেন।

পরে সিসিটিভি পর্যালোচনা করে দেখা যায়, সকাল সাড়ে ৭টায় দোকানের তালা ভেঙে একজন ব্যক্তি মুখে মাস্ক ও মাথায় ক্যাপ পড়ে ভেতরে প্রবেশ করে। পরে শোকেস ও ড্রয়ার থেকে স্বর্ণালংকার, রুপার গহনা ও নগদ টাকা নিয়ে চলে যায়। এসময় দোকানের লকার অক্ষত ছিল। দুপুরে শাহজাদপুর সরকারি কলেজের শৌচাগারের ঝুড়িতে দোকানের মূল তাল খুঁজে পায় স্থানীয়রা।

দোকান মালিক রিংকু কুমার পাল বলেন, সকালে ভাগিনা দোকান খুলতে এসে নতুন তালা লাগানো দেখতে পেয়ে আমাকে খবর দেয়, দ্রুত দোকানে এসে দুটি নতুন তালা লাগানো দেখতে পাই। পরে বণিক সমিতির নেতৃবৃন্দকে জানালে তারা ঘটনাস্থলে এসে পুলিশে খবর দেয়। এই ঘটনায় ১৫ ভরি সোনার গহনা ও ৪শ’ ভরি রুপার গহনাসহ মোট আনুমানিক ২২ লাখ টাকার অলঙ্কার চুরি করেছে।

শাহজাদপুর থানার অফিসার ইনচার্জ মো. আসলাম আলী বলেন, স্বর্ণপট্টীর ঐশী জুয়েলার্সে চুরি হয়েছে সংবাদ পেয়ে দ্রুত ঘটনাস্থলে আসি। দোকানের সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করা হয়েছে এবং তদন্ত চলছে। আশা করছি দ্রুততম সময়ের মধ্যে চুরির সাথে জড়িতদের আইনের আওতায় আনা সম্ভব হবে।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page