বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০১:১৪ অপরাহ্ন
Headline
সাভার, আমিন বাজার রাজস্ব সার্কেলের দুর্নীতির শেষ কোথায়? জানতে চাই সচেতন মহল । কানাইঘাট অ্যাসোসিয়েশন মেজরটিলার অর্থায়নে গাছবাড়ী-হরিপুর রাস্তার সাময়িক সংস্কার শুরু পাবনায় তৃতীয় শ্রেণির শিক্ষার্থী কলি হত্যা: গ্রেপ্তার আসামির বাড়িতে বিক্ষুব্ধ জনতার ভাঙচুর গাছবাড়ী-হরিপুর সড়ক সংস্কারে এগিয়ে এলো কানাইঘাট অ্যাসোসিয়েশন মেজরটিলা ১ লাখ টাকা সহায়তা নরসিংদীতে নামাজরত অবস্থায় বৃদ্ধ মহিলাকে কুপিয়ে হত্যা গ্রেফতার ৩ মুন্সিগঞ্জ পৌর জনগণ চাইলে মেয়র পদে লড়তে চান বিএনপি নেতা মোঃ শাহাদাৎ। কুমিল্লা ব্রাহ্মণপাড়ায় ইয়াবাসহ গ্রেপ্তার-৬ কুমিল্লায় বোন-ভাতিজাকে কুপিয়ে হত্যা, মূল আসামিসহ গ্রেপ্তার-৩ মোল্লাহাটে কাহালপুর আলিম মাদ্রাসার নবনির্বাচিত সভাপতিকে সংবর্ধনা রাজস্থলীতে এমপির প্রতিনিধি জিকু কুমার দে ও চাথোয়াই মারমা।
Headline
Wellcome to our website...
সরাইলে রাতে টর্চ লাইট জ্বালিয়ে দুই পক্ষে সংঘর্ষ, আহত ২০
/ ১০৫ Time View
Update : শনিবার, ১৬ মে, ২০২৬, ৭:০১ পূর্বাহ্ন

সরাইলে রাতে টর্চ লাইট জ্বালিয়ে দুই পক্ষে সংঘর্ষ, আহত ২০

মোহাম্মদ মাসুদ, সরাইল : ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে রাতের আঁধারে টর্চ লাইট জ্বালিয়ে দুই পক্ষে লোকজনের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় অন্তত ২০ জন আহত হয়েছেন।

শুক্রবার (১৫ মে) রাতে উপজেলার চুন্টা সদর ইউনিয়নে এ সংঘর্ষের ঘটনা ঘটে। আহতরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিয়েছেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মসজিদে নামাজ পড়ানোকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে চলা বিরোধের জেরে সফরের গোষ্ঠী ও শ্রাবণের গোষ্ঠীর লোকজনের মধ্যে কথা-কাটাকাটির একপর্যায়ে সংঘর্ষ বাধে। পরে উভয় পক্ষের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে ঘণ্টাব্যাপী সংঘর্ষে ধাওয়া-পাল্টাধাওয়ায় হয়। রাতের আঁধারে টর্চ লাইট জ্বালিয়ে সংঘর্ষ চলে, এতে পুরো গ্রামজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে। সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ২০ জন আহত হন। স্থানীয়রা আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নেয় ।
এ বিষয়ে সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনজুর কাদের ভূঁইয়া জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে এলাকায় শান্ত পরিবেশ বিরাজ করছে। সংঘর্ষের ঘটনায় আইনগত ব্যবস্থা নেয়া হবে।

মোহাম্মদ মাসুদ
সরাইল প্রতিনিধি
১৬/০৫/২৬

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page