সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ০১:৫৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
Headline
Wellcome to our website...
সেনবাগে মাদকবিরোধী সেমিনার অনুষ্ঠিত
/ ১২৬ দেখেছেন
সর্বশেষ : রবিবার, ১৭ মে, ২০২৬, ৫:০১ অপরাহ্ন

সেনবাগে মাদকবিরোধী সেমিনার অনুষ্ঠিত

মোঃ সামছু উদ্দিন লিটন, বিশেষ প্রতিনিধি

নোয়াখালীর সেনবাগ উপজেলায় মাদকের ভয়াবহতা রোধে সচেতনতামূলক মাদকবিরোধী সেমিনার অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১৭ মে) উপজেলা পরিষদ অডিটোরিয়ামে “মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে করণীয়” শীর্ষক এ সেমিনারের আয়োজন করা হয়।
সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জয়নুল আবদিন ফারুক। বিশেষ অতিথি ছিলেন মুহসিয়া তাবাসসুম।
অনুষ্ঠানে বক্তারা বলেন, মাদক শুধু একজন ব্যক্তিকে নয়, ধ্বংস করে পুরো পরিবার ও সমাজকে। তাই মাদকের ভয়াবহতা থেকে সমাজকে রক্ষা করতে পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান, সামাজিক সংগঠন এবং তরুণ সমাজকে একযোগে কাজ করতে হবে।
বক্তারা আরও বলেন, সামাজিক সচেতনতা বৃদ্ধি এবং তরুণদের ইতিবাচক কর্মকাণ্ডে সম্পৃক্ত করার মাধ্যমে মাদকমুক্ত সমাজ গড়ে তোলা সম্ভব। সেমিনারে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, শিক্ষার্থী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির অনন্য সংবাদ গুলো...
Our Like Page