মঙ্গলবার, ০২ জুন ২০২৬, ১১:২৪ অপরাহ্ন
Headline
সাংবাদিক নার্গিস জুঁইকে আদালত চত্বরে মারধরের ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ ঢালুয়া দারুসুন্নাত দাখিল মাদ্রাসায় ল্যাপটপ ও ফটোকপি সুবিধা সম্বলিত প্রিন্টার উপহার লায়ন সৈয়দ হারুন এমজেএফ ভুয়া অনলাইন পোর্টালের নামে প্রতারণা, সাধারণ মানুষের কাছ থেকে হাতিয়ে নেওয়া হচ্ছে হাজার,হাজার টাকা পবিত্র ঈদুল আযহা উপলক্ষে শুভেচ্ছা জানিয়েছেন সাংবাদিক নেতা আহমেদ আবু জাফর “ত্রিশালের নজরুল মঞ্চে প্রভাষক লিটনের অনবদ্য অভিনয়- “নজরুল জয়ন্তীর বর্ণাঢ্য আয়োজনে মুগ্ধ দর্শক” শরীয়তপুর জেলাবাসীর উদ্দেশে পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা জানালেন সাবেক ছাত্রদল নেতা মাহমুদ খোকন। বিএনপি নেতা মাসুদ রানার নবীনগর পৌরসভার ‘মেয়র’ পদে নির্বাচন করার ঘোষণা! বিচ্ছিন্নতাবাদীদের সংবাদ সম্মেন চক্রান্তের বিরুদ্ধে আমার অবস্থান অনড় থাকবে ইসলামী ব্যাংকে এস আলম চক্রের প্রত্যাবর্তনের চক্রান্তের প্রতিবাদে মাগুরায় মানববন্ধন ও সমাবেশ হোমনায় মাদকের বিরুদ্ধে সংবাদ করায় সাংবাদিকের উপর হামলা
Headline
Wellcome to our website...
সরাইলে কৃষি জমি’র মাটি কাঁটার দায়ে ৪ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড
/ ৪৩৯ Time View
Update : মঙ্গলবার, ২৩ ডিসেম্বর, ২০২৫, ৫:৫১ অপরাহ্ন

সরাইলে কৃষি জমি’র মাটি কাঁটার দায়ে ৪ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড

সরাইল ( ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি :
ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে কৃষি জমিতে অবৈধভাবে ভেকু দিয়ে মাটি কাটা ও বিক্রি করার অপরাধে ৪ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছে উপজেলা প্রশাসন।
আজ মঙ্গলবার (২৩ ডিসেম্বর) তাদেরকে আদালতে পাঠানো হয়েছে।
ঘটনাটি ঘটেছিল গত সোমবার উপজেলার পাকশিমুল ইউনিয়নের তেলিকান্দি ও জয়ধরকান্দি মৌজায় এই অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ আবুবকর সরকার।
এ সময় অভিযানে থানা পুলিশের একটি দল ও আনসার সদস্যরা সার্বিক সহযোগিতা করে।
দন্ডপ্রাপ্ত ব্যক্তিরা হলেন, লাদেন (২২), আক্তার হোসেন (৩৭), ফয়সাল (১৯) ও আব্দুল রশিদ (৩৬)।

এ বিষয়ে সরাইল উপজেলা নির্বাহী অফিসার মোঃ আবুবকর সরকার বলেন, উপজেলার পাকশিমুল ইউনিয়নের তেলিকান্দি ও জয়ধরকান্দি মৌজায় অবৈধ ভাবে ভেকু দিয়ে কৃষি জমির মাটি কাটা ও বিক্রি করার দায়ে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ এর ৪ ও ৫ ধারা লঙ্গনের দায়ে মোঃ লাদেন (২২), মো. আক্তার হোসেন (৩৭), ০১ বছর, ও মো. ফয়সাল (১৯) ও আব্দুল রশিদ (৩৬) কে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।

তিনি আরও বলেন, “কৃষিজমি রক্ষায় অবৈধভাবে মাটি কাটা বন্ধে প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে। জনস্বার্থে এ ধরনের অভিযান নিয়মিত পরিচালনা করা হবে।

মোহাম্মদ মাসুদ
সরাইল প্রতিনিধি
০১৭১৩৮১২২০০
২৩/১২/২৫

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page