মঙ্গলবার, ১৯ মে ২০২৬, ০৯:০৯ পূর্বাহ্ন
Headline
নরসিংদী সদরে আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত নরসিংদীর শিবপুরে চুরি হওয়া শিশু উদ্ধার, স্বামী, স্ত্রী আটক সরাইল ভাষা সংগ্রামী শেখ আবু হামেদ স্বরণে আলোচনা সভা ও সৃতিচারণ সেনবাগে স্কুলের সামনে যানজট রোধে ওসির কঠোর নির্দেশ সরাইল যুবকের গলাকাটা মরদেহ উদ্ধার বাগমারায় বোরো ধান-চাল সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন করলেন এমপি ডাঃ আব্দুল বারী কুমিল্লার বুড়িচং উপজেলায় তৃতীয় লিঙ্গের একজনকে পুড়িয়ে হত্যা কুমিল্লা ব্রাহ্মণপাড়া থানা পুলিশের অভিযানে ১০ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার কুমিল্লা মহানগর জাসাসের নতুন কমিটি গঠন: সভাপতি আফসান, সম্পাদক সোহেল, সাংগঠনিক সালমান জন ঢাকা-কুমিল্লা নতুন বিকল্প সড়কের পরিকল্পনা, চাপ কমতে পারে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের
Headline
Wellcome to our website...
বাগমারায় বোরো ধান-চাল সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন করলেন এমপি ডাঃ আব্দুল বারী
/ ৮ Time View
Update : সোমবার, ১৮ মে, ২০২৬, ১০:১৫ পূর্বাহ্ন

বাগমারায় বোরো ধান-চাল সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন করলেন এমপি ডাঃ আব্দুল বারী

 

বাগমারা প্রতিনিধিঃ রাজশাহীর বাগমারায় অভ্যন্তরীণ বোরো সংগ্রহ-২০২৬ মৌসুমে বোরো ধান ও চাল সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।সোমবার বেলা ১১টায় ভবানীগঞ্জ খাদ্য গুদাম প্রাঙ্গণে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে ফিতা কেটে এ কার্যক্রমের উদ্বোধন করেন রাজশাহী-৪ (বাগমারা) আসনের সংসদ সদস্য ডাঃ আব্দুল বারী সরদার।খাদ্য বিভাগ সূত্রে জানা গেছে, চলতি মৌসুমে বাগমারায় মোট ১ হাজার ৯৮৯ মেট্রিক টন ধান এবং ২৯৯ মেট্রিক টন সেদ্ধ চাল সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।সরকার নির্ধারিত মূল্যে প্রতি কেজি ধান ৩৬ টাকা এবং প্রতি কেজি চাল ৪৯ টাকা দরে ক্রয় করা হবে।আগামী ৩১ আগস্ট পর্যন্ত এ সংগ্রহ কার্যক্রম চলবে।নির্ধারিত ১০ জন মিলারের কাছ থেকে চাল সংগ্রহ করা হবে বলেও জানানো হয়।উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপজেলা খাদ্য নিয়ন্ত্রকের চলতি দায়িত্বে থাকা কর্মকর্তা নূরনবী, ভবানীগঞ্জ খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা মকদুবুল হক বিশ্বাস, সহকারী অধ্যাপক অহিদুল ইসলাম, মিল মালিক ও স্থানীয় কৃষকরা।উদ্বোধন শেষে প্রধান অতিথি খাদ্য গুদাম পরিদর্শন করেন।এ সময় গুদামে সংরক্ষিত বিভিন্ন চালের গুণগত মান পরীক্ষা-নিরীক্ষা করে দেখানো হয়।

মোঃ সাইফুল ইসলাম
বাগমারা রাজশাহী প্রতিনিধি
মোবাইল নং ০১৭২৭৮৬২১১১
তাং ১৮.০৫.২৬ইং

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page